শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে চট্টগ্রাম কেন্দ্র

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে দেশকে এগিয়ে  নেয়ার আহ্বান আইইবি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে একগুচ্ছ কর্মসূচি পালন করা হয়। সকালে আইইবি ভবনের প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কেন্দ্রের সেমিনার কক্ষে প্রকৌশলী সদস্যদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মোঃ আমিনুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম স্বাগত বক্তব্য এবং ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

- Advertisement -

সভাপতির বক্তৃতায় কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। ত্রিশ লক্ষ শহীদ ও দু’লক্ষ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা আমাদের গর্ব। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পরও বাঙালি জাতি প্রকৃত স্বাধীনতার স্বাদ নিতে পারেনি। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। বিগত ১৭ বছর সরকারের আমলে বিভিন্ন শোষণ, নিপীড়ন, নির্যাতনের মধ্য দিয়ে দেশকে এক অনিশ্চয়তার দিকে নিয়ে গেছে। এরফলে দেশের অর্থনৈতিক অবস্থা ও মানুষের অধিকার আদায়ে ব্যহত হয়। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে সকলের নিকট আহ্বান জানান।

- Advertisement -shukee

কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত্রিতে হানাদার পাকিস্তান বাহিনী অপারেশন সার্চলাইটের মাধ্যমে সমগ্র জাতির উপর গণহত্যা শুরু করেন। তখন দিশাহীন জাতিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়ে মুক্তিযোদ্ধাদের সুচনা করেছিলেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর অবদান স্মরণ করে স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।

প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. নুরুল আলম, প্রকৌশলী মো.  দুলাল হোসেন, কাউন্সিল সদস্য প্রকৌশলী সরকার মোহাম্মদ আবদুল্লাহ আজম, প্রকৌশলী এইচ এম রফিকুন্নবী, প্রকৌশলী সুজিত কুমার নন্দী, সম্মানী সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, সিনিয়র প্রকৌশলী পরিমল চন্দ্র পাল, প্রকৌশলী মো. আলতাফ হোসেন ও প্রকৌশলী শাহে আরেফিনসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ।

সবশেষে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারী শিশু কিশোরদের মাঝে উৎসাহ পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও