বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার বায়ুদূষণ কমছে না। সপ্তাহের পঞ্চম দিন আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বায়ুদূষণে বিশ্বের ১২৪টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। সকাল সাড়ে ৮টার দিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ঢাকার বাতাসের মান ২৬০। বায়ুর এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

- Advertisement -

এ সময়ে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ছিল সেনেগালের ডাকার। শহরটির স্কোর ৪৭৩। আর ২২৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল ভারতের রাজধানী দিল্লি। এরপরে তালিকায় যথাক্রমে রয়েছে পাকিস্তানের লাহোর, ভারতের কলকাতা ও ভিয়েতনামের হ্যানয়।

- Advertisement -shukee

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল আলজেরিয়ার আলজেরিস। শহরটির বায়ুর স্কোর ছিল শূন্য। তালিকায় এরপরেই রয়েছে কানাডার ভ্যানকুয়াবার, নরওয়ের অসলো, অস্ট্রেলিয়ার সিডনি ও সুইডেনের স্টকহোম।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।

সর্বশেষ

শপথ নিলেন জামায়াতের এমপিরা

এই বিভাগের আরও