সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

রোটারি ক্লাব চিটাগাং ইম্পেরিয়ালের নিউ ইয়ার উদযাপন ও এনুয়্যাল মিটিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের নিউ ইয়ার উদযাপন ও এনুয়্যাল মিটিং গতকাল ( ৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর আগ্রাবাদের একটি অভিজাত রেস্তোরাঁয় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ নুরুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান সিপি মো. নজরুল ইসলাম নান্টু, রোটারিয়ান পিপি এম মাসুদুর রহমান মজুমদার, পিপি রোটারিয়ান  অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু, সেক্রেটারি রোটারিয়ান কাজী আব্দুর রহিম মানিক,রোটারিয়ান রফিক আহমেদ, সাবেক রোটারিয়ান নুরুল ইসলাম মঞ্জু, রোটারিয়ান দুর্জয় পাল, অনলাইনে অংশগ্রহণ করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান উজ্জ্বল কান্তি বড়ুয়া, রোটারিয়ান আবুল কালাম আজাদ তুহিন,রোটারিয়ান ওমর ফারুক, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়কর আইনজীবী এডভোকেট মোহাম্মদ ইউসুফ। সভায় শুরুতে কোরআন তেলাওয়াত, রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটা. রফিক আহমেদ।

- Advertisement -shukee

সভাশ রোটারিয়ান পিডিজি দাতো মীর আনিসুজ্জামান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্মরণ ও এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাগফেরাত কামনা করা হয়। এরপর এনুয়্যাল রোটারি কনফারেন্সে সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু কে কনফারেন্স প্রোমোশন চেয়ার নিযুক্ত করায় ক্লাবের সকল সদস্যরা অভিনন্দন জানান। কেক কাটার মাধ্যমে নতুন বছরের শুভ সূচনা করে আগামী রোটারি বর্ষ (২০২৬-২০২৭) কমিটি, অর্ধবার্ষিক আয় ব্যয় হিসাব উপস্থাপন, ক্লাব প্রোজেক্ট নিয়ে আলোচনা ও পরবর্তী কর্মসূচি ২৩ জানুয়ারি ২০২৬ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এনুয়্যাল রোটারি কনফারেন্সে শতভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন  করার আশা ব্যক্ত করেন।উপস্থিত অতিথিরা পরবর্তী মিটিংয়ে অংশগ্রহণ ও ক্লাবে নিয়মিত সদস্য হিসেবে যোগদান করার আশা ব্যক্ত করেন।

ফেলোশিপ ডিনারের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

সর্বশেষ

এই বিভাগের আরও