বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

ইসলামী ব্যাংক এমডি পেলেন ‘লাইফটাইম এক্সিলেন্স ইন ইসলামী ব্যাংকিং লিডারশিপ অ্যাওয়ার্ড’

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন ‘গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ডস-২০২৫’-এ ‘লাইফটাইম এক্সিলেন্স ইন ইসলামী ব্যাংকিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন। ইসলামী ব্যাংকিং খাতে অসামান্য অবদান এবং গতিশীল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এনআরবি ওয়ার্ল্ড তাঁকে এই পুরস্কার প্রদান করে।

- Advertisement -

আন্তর্জাতিক প্রবাসী দিবস উপলক্ষে ৩০ ডিসেম্বর ২০২৫ রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। এনআরবি ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা এনামুল হক এনামসহ প্রায় ২৫টি দেশ থেকে আগত প্রবাসী উদ্যোক্তা, শিল্পপতি, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষক ও আইটি পেশাজীবী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও