সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

  খালেদা জিয়ার কুলখানি উপলক্ষে মনজুর আলমের মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ  

নিজস্ব প্রতিবেদক

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার কুলখানি উপলক্ষে সাবেক মেয়র মনজুর আলমের আয়োজনে খতমে কোরআন, মিলাদ মাহফিল, শীতবস্ত্র বিতরণ ও ফল ফাতেহা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শনিবার (৩ জানুয়ারি) বাদ আসর বায়জিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির মসজিদ ও মাজার প্রাঙ্গনে বায়েজিদ বোস্তামি মাজার ও মসজিদ প্রাঙ্গণে খতমে কোরআন, মিলাদ মাহফিল, দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এবং ফল ফাতেহা অনুষ্ঠিত হয়েছে। এই ধর্মীয় অনুষ্ঠানে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া মরেও অমর। তিনি বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে খালেদা জিয়া অমর হয়ে চিরদিন থাকবেন। তিনি আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন। ধর্মীয় এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাজী হাবিবুর রহমান, বাদশা আলম, নুরুল আলম ভুট্টু, মাওলানা শহীদুল্লাহ চিশতী, নগর ওলেমা দলের কবিরুল ইসলাম, জিসাসের কামাল আহমেদ, মাজার ও দরগা শরীফের হাফেজ মোহাম্মদ ইউসুফ, গোলাম সারোয়ার, শ্রমিক নেতা কবিরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান সহ স্থানীয় বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও