সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

রোটারি ক্লাব চিটাগং রিভারাইন হালদার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

গতকাল(২ জানুয়ারি) সন্ধ্যায় রোটারি ক্লাব অব চিটাগং রিভারাইন হালদার দশম প্রতিষ্ঠাবার্ষিকীর অভিষেক অনুষ্ঠান প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান পিপি মো. নুরুল আমিন (আতিক) এর সভাপতিত্বে চিটাগং সিনিয়র ক্লাবে অনুষ্ঠিত হয়। শীতার্তদের জন্যে কম্বল, শিক্ষাবৃত্তি ও সেলাইমেশিন বিতরণসহ সবকিছু মিলিয়ে অত্যন্ত সুন্দর ও সফলভাবে অভিষেক অনুষ্ঠান সুসম্পন্ন হয়।

- Advertisement -

আদাম বিন আলমের কোরআন তেলওয়াত ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ফারহানা আফরোজের রোটারি প্রত্যয় পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসি’র ভাইস-চ্যান্সেলর বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড.মোহাম্মদ সোলায়মান।

- Advertisement -shukee

সম্মানিত অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর পিডিজি প্রফেসর ড.মোহাম্মদ তৈয়ব চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পিপি রোটারিয়ান ডা.মইনুল ইসলাম মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএসটিসি’র ভাইস-চ্যান্সেলর বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড.মোহাম্মদ সোলায়মান।

জীবনের বিরল মূল্যবোধ লালন করার জন্যে রোটারিয়ানদের পেশা ও প্রতিশ্রুতি ভাগ, সম্মান ও সমর্থন করে অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “রোটারি শুধু একটি সংগঠনের নাম নয়, এটি একটি মানবতা,আত্মত্যাগ, সংহতি  এবং সমাজকল্যাণের চেতনার সমার্থক শব্দ। রোটারিয়ানেরা মানবতাকে বাঁচাতে, নিরক্ষরতা দূরীকরণে, দরিদ্র ও বঞ্চিতদের পাশে দাঁড়ানোর জন্যে সর্বত্র মরিয়া প্রচেষ্টার জন্যে পরিচিত। রোটারিয়ানেরাই হলেন অজেয় স্বেচ্ছাসেবক- যারা মানব অস্তিত্বের সবচেয়ে বিপর্যয়কর পরিস্থিতিতে সর্বদা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত।”

সম্মানিত অতিথির বক্তব্যে পিডিজি প্রফেসর ড.মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, “ শুধু ইটিং-চিটিং আর মিটিং রোটারির মূল উদ্দেশ্য নয়,ফ্রেন্ডশিপ- ফেলোশিপের মাধ্যমে সার্ভিস প্রজেক্ট করা এবং রোটারি ফাউন্ডেশনে সাধ্যমতো অনুদান দিয়ে বিশ্বমানবতার কল্যাণে আত্মোৎসর্গ করা। এছাড়া তিনি রোটারির নীতি-আদর্শ অনুসরণ করে উপস্থিত সকলকে প্রকৃত রোটারিয়ান হওয়ার উদাত্ত আহবান জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ডা.মইনুল ইসলাম মাহমুদ বাংলাদেশ রোটারির জেলা কার্যক্রমের স্থবিরতায় উদ্বেগ প্রকাশ করে বলেন,যে কারণে রোটারি ডিস্ট্রিক্ট এর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে,তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে তো ল্যাটা চুকে যায়। ডিস্ট্রিক্ট রোটারির এ অচলাবস্থা নিয়ে রোটারিয়ানদের সোচ্চার হতে হবে বলে তিনি মন্তব্য করেন।

সিপি রোটারিয়ান মোহাম্মদ ওমর আলী ফয়সাল ও প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান পিপি মো.নুরুল আমিন (আতিক) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিডিএফএল  ফারজানা হক রূপসা, পিপি রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, পি পি রোটারিয়ান আজিজুল বারি চৌধুরী জিন্নাহ,সিপি রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, পিপি রোটারিয়ান আফতাব উদ্দিন সিদ্দিকী, পিপি রোটারিয়ান আজিজুল হক ,পিপি রোটারিয়ান মীর নাজমুল আহসান রবিন,পিপি রোটারিয়ান সাইফুল হুদা সিদ্দিক,পিপি রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান, পিপি রোটারিয়ান মহিউদ্দিন,পিপি রোটারিয়ান ব্যাংকার মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান,পিপি রোটারিয়ান ফোরকান উদ্দিন,রোটারি ক্লাব অব চিটাগং রেইনবো’র প্রেসিডেন্ট রোটারিয়ান সাবিনা কাইয়ুম,রোটারি ক্লাব চিটাগং মেট্রোপলিটনের প্রেসিডেন্ট রোটারিয়ান পাপিয়া আক্তার মীরা, রোটারি ক্লাব অভ চিটাগং এর প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. তনুজা তানজিন,রোটারি ক্লাব অব রিভারাইন হালদার’র পিপি রোটারিয়ান মোহাম্মদ খোরশেদ আলম,আইপিপি  রোটারিয়ান অ্যাডভোকেট পাপড়ি সুলতানা,প্রেসিডেন্ট রোটারিয়ান মো. তৌহিদুল ইসলাম,সেক্রেটারি রোটারিয়ান মো.হোসেন ও টরেন্টোপ্রবাসী ডা. আরজু চৌধুরী। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে মোনাজাত করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও