চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলমের উদ্যোগে তার নিজ বাসভবনে দুই জানুয়ারি বাদে জুম্মা সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কুলখানি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং জিয়াফত অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে থাকবেন।
এ সময় অন্যদের মধ্যে সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, মাওলানা ইউনুস রজবি, সমাজসেবক মিনহাজুল আনোয়ার, মাওলানা ইমরান ও সিরাজুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

