আগামীকাল (২ জানুয়ারি) সন্ধ্যায় রোটারি ক্লাব অব চিটাগং রিভারাইন হালদার দশম প্রতিষ্ঠাবার্ষকীর অভিষেক অনুষ্ঠান চিটাগং সিনিয়র ক্লাবে প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান পিপি মো. নুরুল আমিন (আতিক) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউএসটিসি’র ভাইস-চ্যান্সেলর বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড.মোহাম্মদ সোলায়মান। সম্মানিত অতিথি থাকবেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর পিডিজি প্রফেসর ড.মোহাম্মদ তৈয়ব চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পিপি রোটারিয়ান ডা.মইনুল ইসলাম মাহমুদ।

প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান পিপি মো. নুরুল আমিন (আতিক), ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো.তৌহিদুল ইসলাম ও সেক্রেটারি রোটারিয়ান মো. হোসেন সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।

