চট্টগ্রাম ৯ আসনে সংসদ সদস্য পদে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী এডভোকেট শফি উদ্দিন কবির আবিদ
আজ ২৯ ডিসেম্বর সকাল ১১ টায় রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিনের হাতে মনোনয়নপত্র জমা দেন। তিনি কাঁচি প্রতীকে নির্বাচন করবেন।
- Advertisement -

মনোনয়নপত্র উত্তোলনের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য জাহেদুন্নবী কনক,সদস্য দীপা মজুমদার,সদস্য রিপা মজুমদার,নেভী দে,আল জাওয়াদ মুস্তাকিম।

