আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের অর্থায়নে চট্টগ্রামের লতিফপুর ১নম্বর গলি কালিরহাটে শনিবার ( ২৭ ডিসেম্বর ) সকালে ‘হযরত শাহসুফি শায়খ মুছা আহমদুল হক সিদ্দিকী (ক.আ.) জামে মসজিদ’ নির্মাণ কাজ এবং সৈয়দা কামরুন্নেসা বেগম ফোরকানিয়া মাদ্রাসার কার্যক্রম শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম।
সাথে সাথে তিনি নামাজ আদায়ের জন্য অস্থায়ী মসজিদ তৈরি করেন। ১১৫নম্বর মসজিদ এবং ১১৬নম্বর ফোরকানিয়া মাদ্রাসা উদ্বোধনকালে অনুষ্ঠিত সুধি সমাবেশে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, আমার পিতা ও পূর্ব পুরুষ সকলেই দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলেন এবং অলি আউলিয়া ভক্ত ছিলেন। তিনি বলেন, আমাদের সমাজসেবা ও ধর্মীয় সকল কার্যক্রম আখেরাতের জন্য উৎসর্গকৃত। সমাজসেবার সাথে দুনিয়াবি কোনো স্বার্থজড়িত নেই। তিনি সকলের নিকট পবিত্র ইসলাম ও অলি আউলিয়াদের খেদমত এবং নবীজী (সা.) পথ অনুসরণ করে আজীবন সমাজ সেবার জন্য দোয়া কামনা করেন। অত্র মসজিদ নির্মাণ কাজ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ্ব মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম রাজু, মাইজভাণ্ডারি দরবার শরিফ মসজিদের খতিব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ বশিরুল আলম মাইজভান্ডারী, মাইজভাণ্ডারি দরবার শরিফ মসজিদের খতিব হযরত মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম ফোরকানি, মুসাবিয়া আস্তানা চাক্তাই পাক দরবারের মাওলানা আবুল কালাম আজাদ, মুসাবিয়া দরবার শরীফের যুগ্ম মহাসচিব মোহাম্মদ খুরশীদ আলম, তৈয়বীয়া জামে মসজিদের খতিব মাওলানা ইমরান হাসান আল কাদেরী, আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজের সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মো. বাদশা আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন এবং অসংখ্যক ধর্মপ্রাণ মসুল্লি উপস্থিত ছিলেন।

