সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

রোটারি ক্লাব চিটাগং ইস্ট এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

গতকাল (২৪ ডিসেম্বর) সন্ধ্যারাতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় রোটারি ক্লাব অব চিটাগং ইস্ট এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আগ্রাবাদের বাসমতি রেস্তোরাঁয় প্রোগ্রাম চেয়ারম্যান পিপি রোটারিয়ান পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রোটারিয়ান সংগীতশিল্পী শীলা চৌধুরীর মনোমুগ্ধকর সংগীত পরিবেশন, র‍্যাফেল ড্র ও ফেলোশিপ ডিনারের মাধ্যমে অত্যন্ত সুন্দর ও সফলভাবে প্রতিষ্ঠারাতের অনুষ্ঠান সুসম্পন্ন হয়।

- Advertisement -

রোটারিয়ান পিপি হাসিনা আক্তার লিপি ও রোটারিয়ান পিপি নাসিমা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিডিজি ইঞ্জিনিয়ার আবদুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম। চিটাগং ইস্ট রোটারি ক্লাবের সিকি শতাব্দির নানান সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে বক্তব্য রাখেন রিপসা টিমের কান্ট্রি কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান এস এস এম কেরামতুল আজিম পিন্টু, রোটারি ক্লাব অব চিটিগাং সাগরিকার পিপি রোটারিয়ান আজিজুল হক, সিপি রোটারিয়ান এ কে এম সায়েদুল ইসলাম (বাবু), পিপি রোটারিয়ান আজিজুর রহমান খান, পিপি রোটারিয়ান মো. রাকিবুল ইসলাম, পিপি রোটারিয়ান এম কামরুল ইসলাম, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান প্রিন্সিপাল শ্যামল কান্তি মজুমদার সেক্রেটারি চম্পাকলি বড়ুয়া রোটারিয়ান ডা. জাহাঙ্গীর আলম, রোটারিয়ান মাস্টার মেরিনার রামিম আল মেহেদী, রোটারিয়ান খান খলিলুর রহমান ও রোটারিয়ান ব‍্যাংকার এস এম জুবায়দুর রহমান। ধন্যবাদসূচক বক্তরা রাবেন রোটারিয়ান পিপি লে. কর্নেল (অব.) এ বি এম জয়নুর রশিদ।

- Advertisement -shukee
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমকে রোটারি পিন পরিয়ে দিচ্ছেন পিডিজি আবদুল আহাদ

রঙ-রসের বিভিন্ন গল্পের অবতারণা করে আকর্ষণীয় বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথি পিডিজি আবদুল আহাদ প্রতিষ্ঠারাতের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। তিনি বলেন, নেতৃত্ব তৈরিতে রোটারি ক্লাব অব ইস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দীর্ঘ ২৫ বছর ধরে এ ক্লাব সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্নভাবে অবদান রেখে আসছে। ভবিষ্যতেও সেবামুলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশা পোষণ করেন।

অনুষ্ঠানে ৫জন বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে রোটারি পিন পরিয়ে ক্লাবের নতুন সদস্য হিসেবে বরণ করে নেয়া হয়। তাঁরা হলেন- চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ শাহ ই আলম, গৃহবধূ  মনোয়ারা আলম রুবি, মাস্টার মেরিনার রামিম আল মেহেদী ও গৃহবধূ সেলিনা আক্তার শেলি।

প্রতিষ্ঠাবার্ষিকী কেককাটা কাটছেন পিডিজি আবদুল আহাদ

সর্বশেষ

এই বিভাগের আরও