শুক্রবার, ৮ মে ২০২৬

[the_ad id='15178']

সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জদের সাথে প্রশাসক টিমের মত বিনিময়

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক দল এবং শাখা ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার ও উপশাখা ইনচার্জদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. সালাহ উদ্দীন।

- Advertisement -

আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সহযোগী প্রশাসক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. রাশেদুল ইসলাম ও যুগ্মপরিচালক রওশন আক্তার। এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার ও উপশাখাসমূহের ইনচার্জবৃন্দ।

- Advertisement -shukee

সভায় প্রশাসক টিমের সদস্যগণ শাখা- উপশাখাসমূহকে নানাবিধ দিক নির্দেশনা প্রদান করেন। তারা বলেন, ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও