সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অন্ধকারে ঠেলে দেবেন না-বাসদ কর্মীসভায় কমরেড মাসুদ রানা

ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক

বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার এক কর্মীসভা আজ শুক্রবার( ১৯ ডিসেম্বর) বিকালে সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা। বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও চট্টগ্রাম-৯ আসনে দল মনোনীত প্রার্থী এড.শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য ইন্দ্রানী ভট্টাচার্য্য সোমা,কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য ও  চট্টগ্রাম -১০ আসনে বাসদ(মার্কসবাদী) মনোনীত প্রার্থী আসমা আক্তার,জেলা কমিটির সদস্য ও  চট্টগ্রাম-১১ আসনে মনোনীত প্রার্থী দীপা মজুমদার,জাহেদুন্নবী কনক,রিপা মজুমদার,মোঃ সিদ্দিক,খোকন মিঞা,নীতিশ দাশ প্রমুখ।

- Advertisement -shukee

বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা বলেন- “জুলাই অভ্যুত্থানের যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। অন্তবর্তীকালীন সরকার ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করতে না পারার দায় কোনভাবেই এড়াতে পারে না। এরকম স্পর্শকাতর বিষয়ে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। অবিলম্বে দেশীয় ও আন্তর্জাতিক আইনের মাধ্যমে  হত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে।

গতকাল ওসমান হাদির মৃত্যুর পর আমরা লক্ষ্য করছি, ঢাকাসহ সারাদেশে পরিকল্পিতভাবে অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী  প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার  কার্যালয়,ছায়ানটে ভাংচুর- অগ্নিসংযোগ করেছে। বিশিষ্ট সাংবাদিক, ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের আপোষহীন যোদ্ধা নুরুল কবীরের উপর হামলা করা হয়েছে। একইভাবে সারাদেশে বিভিন্ন নৈরাজ্যকারী ঘটনা পরিলক্ষিত হচ্ছে। ইতিমধ্যে ধর্ম অবমাননার দায়ে ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু  যুবককে পিটিয়ে হত্যা করে তার লাশ পুড়িয়ে দেয়া হয়েছে। এধরনের বর্বরোচিত ঘটনা দেশকে আরও অস্থিতিশীল করে তুলবে, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করবে। এখন শুনলাম ঢাকায় উদীচী অফিসেও আগুন দেয়া হয়েছে। সরকার কেন এ ধরণের নৈরাজ্য শুরুতে প্রতিরোধ করছেনা,তা সরকারের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন তৈরি করছে।নির্বাচন বানচাল করে নিজেদের স্বার্থসুবিধা বজায় রাখতে  এ ধরনের নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। আমরা নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানাই।

দেশবাসীর কাছে আহবান জানাই হাদির হত্যাকারীদের বিচার করতে সরকারকে বাধ্য করুন এবং অপশক্তির প্ররোচনা পরিহার করে শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখুন।”

সর্বশেষ

এই বিভাগের আরও