রবিবার, ২৯ মার্চ ২০২৬

ভারতের উদ্বেগ প্রকাশ বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে

নিজস্ব প্রতিবেদক

নয়াদিল্লিস্থ বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে এর কারণ নিয়ে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দেশটি উদ্বিগ্ন।

- Advertisement -

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির উদ্বেগ জানাতেই বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়েছিল। এ সময় কিছু গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে রাষ্ট্রদূতের মনোযোগ বিশেষভাবে অবহিত করা হয়।

- Advertisement -shukee

প্রাথমিকের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা স্থগিত করেছে হাইকোর্টপ্রাথমিকের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা স্থগিত করেছে হাইকোর্ট

এতে আরও জানানো হয়, বাংলাদেশে সম্প্রতি কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে ‘চরমপন্থী মহল’ যে বয়ান তৈরির চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। দুঃখজনকভাবে, অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিষয়ে এখনও পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করেনি কিংবা ভারতের সঙ্গে অর্থবহ কোনও তথ্য প্রমাণও বিনিময় করেনি।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এর ভিত্তি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের সময়কার সংগ্রামে, যা পরবর্তী সময়ে বিভিন্ন উন্নয়নমূলক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগমূলক উদ্যোগের মাধ্যমে আরও পাকাপোক্ত হয়েছে। ভারত বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে ভারত।

পরিবেশ সংরক্ষণ ও সুস্থ জীবনযাপনের আহ্বানে ‘রান ফর দ্য আর্থ ২০২৫’পরিবেশ সংরক্ষণ ও সুস্থ জীবনযাপনের আহ্বানে ‘রান ফর দ্য আর্থ ২০২৫’

এর আগে গত রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে তখন মন্ত্রণালয় জানিয়েছিল, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় সন্দেহভাজনরা যাতে ভারতে পালাতে না পারে সে বিষয়ে সহযোগিতা কামনা করা হয়। ভারতে প্রবেশ করলে দ্রুত গ্রেপ্তার ও ফেরত পাঠানো নিশ্চিত করার দাবিও জানানো হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও