বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

রেমিট্যান্স অ্যাওয়ার্ডে প্রথম হয়েছে ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রদত্ত রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এ প্রথম হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ করায় ইসলামী ব্যাংক এই পুরস্কার লাভ করে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে (১৭ ডিসেম্বর)  রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন।

- Advertisement -

এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মোতাহার হোসাইন মোল্লা এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও