রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

 বায়ুমানের  স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

বর্ষাকাল শেষ হওয়ার পর থেকেই বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকা। শরৎকালে মাঝেমধ্যে বৃষ্টি হওয়ায় বায়ুমানের কিছুটা উন্নতি হয়েছিল। তবে হেমন্তে এসে বেশির ভাগ দিনই বাতাসে দূষণের মাত্রা ভয়াবহ রূপে বেড়েছে।

- Advertisement -

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৪১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

- Advertisement -shukee

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ইরাকের বাগদাদ বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে। ২৭৩ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে শহরটি। এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’।

এদিকে ভারতের দিল্লির বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। শহরটি ২৬৫ স্কোর নিয়ে শীর্ষ দুইয়ে অবস্থান করছে। দেশটির আরেকটি শহর কোলকাতার বাতাসের কিছুটা উন্নতি হয়েছে। ১৯৫ স্কোর নিয়ে এই শহর তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে। তবে এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ভারতের মুম্বাইয়ের বাতাসও অস্বাস্থ্যকর বিবেচনা করছে আইকিউএয়ার। শহরটি ১৬৫ স্কোর নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে।

আর পাকিস্তানের লাহোর তালিকার পঞ্চমে রয়েছে। এই শহরের ১৮৯ স্কোরও ‘অস্বাস্থ্যকর’। দেশটির আরেকটি শহর করাচি ১৮৭ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সর্বশেষ

এই বিভাগের আরও