বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন (ইপসা) এর প্রধান কার্যালয়ের প্রাঙ্গণে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে চট্টগ্রামে কর্মরত বিএনএফ’র সহযোগি সংস্থাসমূহের প্রধান নির্বাহী ও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য শুভার্থীদের সমন্বয়ে বিএনএফ দিবস-২০২৫ উদযাপন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী’র আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইপসা প্রধান নির্বাহী ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সাবেক সদস্য ড. মো. আরিফুর রহমান।
তিনি বলেন, তৃণমূলে দারিদ্র হ্রাস, সমাজের নি:স্ব,দরিদ্র,প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের কাছে মৌলিক সেবা পৌঁছানো ও তাদের আর্থ সামাজিক উন্নয়নে বিএনএফ’র সহযোগি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই দেশের উন্নয়নে এনজিওগুলোর সম্পৃক্ততা বাড়াতে সরকারকে আরো সহযোগিতা করতে হবে।

ইপসা ও বিএনএফ’র সিনিয়র প্রোগ্রাম অফিসার সাদিয়া তাজিন এর সঞ্চালনায় চট্টগ্রামে কর্মরত বিএনএফ’র সহযোগি সংস্থাসমূহ’র পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান নির্বাহী পার্ক’র মো. নজরুল ইসলাম মান্না, উপকূল সমাজ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ জোবায়ের ফারুক, সংসপ্তক’র নির্বাহী পরিচালক লিটন চৌধুরী, সমতা মহিলা সমাজ উন্নয়ন সংস্থা’র সভাপতি বেগম মোমেনা আক্তার নয়ন, ডিডিআরসি’র নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ ও গণউন্নয়ন প্রচেষ্টা’র জোনাল ম্যানেজার ওবায়দুর রহমান প্রমুখ।
ইপসা’র পক্ষ থেকে বক্তব্য রাখেন পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মো. মনজুর মোরশেদ চৌধুরী।
আলোচনা সভা শেষে বিএনএফ’র সহযোগী সংস্থাসমূহের পক্ষ থেকে ইপসা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান ও ব্যবস্থাপনা উপদেষ্টা ড. শামসুন্নাহার চৌধুরী লোপাকে পিএইচডি ডিগ্রী অর্জন করায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।


