আজ (২৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম – ৪ আসনের বিএনপিপ্রার্থী মোহাম্মদ সালাউদ্দিনের ধানের শীষ প্রতীকের সমর্থনে বিশাল এক গণমিছিলের আয়োজন করা হয়।
গণমিছিলে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মো. মহিউদ্দিন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদীন দুলাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এম আর চৌধুরী মিল্টন, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এম শামসুদ্দোহা, সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী সেলিম উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুলসংখ্যক সাধারণ মামুষ স্বতস্ফূর্তভাবে শরিক হয়। স্লোগানে স্লোগানে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে।

গণমিছিলটি ছোটকুমিরা থেকে শুরু হয়ে বড়কুমিরা বাজার প্রদক্ষিণ করে জোরামতল রয়েল সিমেন্ট গেটের সামনে এসে শেষ হয়


