সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

ডিউটি শেষে ব্যারাকে ফিরে  এএসআইয়ের রহস্যজনক মৃত্যু মৃত্যু চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের চকবাজার থানা ব্যারাকে গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল এএসআই অহিদুর রহমানের নিথর দেহ। রোববার (২৩ নভেম্বর) সকালে বাথরুমে ঢুকে সহকর্মীরা তাকে দেখে চমকে ওঠেন। পরে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, রাতে টহল শেষে সকালে ব্যারাকে ফেরেন অহিদুর। এর পরপরই বাথরুমের জানালার গ্রিলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা।

- Advertisement -shukee

চকবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজের হোসাইন বলেন, মৃত্যুর কারণ অনুসন্ধান করছে পুলিশ।

নোয়াখালীর কবিরহাট উপজেলার বনিদত্ত গ্রামের বাসিন্দা অহিদুর রহমানের পিতার নাম মো. শহীদুল্লাহ এবং মায়ের নাম হাসিনা আক্তার।

সর্বশেষ

এই বিভাগের আরও