সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রামে সফলভাবে রোটারির জোনাল লার্নিং অ্যাসেম্বলী সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

আজ (২২ নভেম্বর) দিনব্যাপী (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) রোটারি ডি- ৬৫, বাংলাদেশ এর জোন ২, ৩ ও ৫ এর উদ্যোগে রোটারি জোনাল লার্নিং অ্যাসেম্বলী ২০২৫ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

- Advertisement -

সকাল ৯টায় অংশগ্রহণকারীদের নিবন্ধন ও ফেলোশিপ, নৃত্য, পিপি রোটারিয়ান ফোরকান উদ্দিনের কোরআন তেলওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও রোটারিয়ান সাবিনা কাউয়ুমের রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে উদ্বোধনী অধিবেশন শুরু হয়।

- Advertisement -shukee

স্বাগত বক্তব্য রাখবেন ইভেন্ট চেয়ারম্যান পিপি রোটারিয়ান মোহাম্মদ মনিরুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন রোটারির কান্ট্রি-কো-অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক এ জামান ও রিপসা পিডিজি আশিষ ঘোষ।

প্রধানঅতিথির বক্তব্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লতিফুর রহমান রোটারির বিশ্বব্যাপী সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, “রোটারির মতো একটি আন্তর্জাতিক জনহিতকর সংগঠনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা, সুপেয় পানীয় জল সরবরাহ, শান্তি প্রতিষ্ঠাসহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সার্বিক কল্যাণে দুনিয়াজুড়ে ১২০ বছর ধরে রোটারি কাজ করছে। রোটারির ছোঁয়ার এসে অসংখ্য মানুষের মুখে হাসি ফুটেছে। রোটারিয়ানেরা শুধু পরিবার-পরিজন নিয়ে ব্যস্ত না থেকে জনসেবায় নিবেদিত থাকেন।”

ট্রেনিং কো-অর্ডিনেটর দাতা মাগফুরের দিনের উদ্দেশ্য তুলে ধরার মাধ্যমে উদ্বোধনী অধিবেশনের সমাপ্তি হয়।

অতঃপর প্রোগ্রাম চেয়ারম্যান মনিরুজ্জামানের সঞ্চালনায়  শুরু হয় ট্রেনিং সেশন। ক্লাব লিডারশিপ-প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ট্রেজারা (শাসন, সংবিধান, নীতিমালা, ফাইন্যান্স, ব্যবস্থাপনা ইত্যাদি) নিয়ে কথা বলেন পিপি রোটারিয়ান সেলিম সোলায়মান। ক্লাব-ব্যবস্থাপনা, কমিটি ও এর কার্যক্রম, রোটারি অ্যাকশান প্ল্যান- ক্লাবগুলো কী করতে পারে এবং কী করতে পারে না- বিষয়ে বক্তব্য রাখবেন পিপি রোটারিয়ান মনিরুজ্জামান। অতঃপর মেম্বারশিপ ডেভেলপমেন্ট, রিটেনশন এন্ড এক্সটেনশন, ডাইভারসিটি, ইকুইটি ও ইনক্লুশন বিষয়ে বক্তব্য রাখবেন পিপি হাসিনা আক্তার লিপি। পিডিজি ইশতেয়াক এ জামানের সঞ্চালনায় ক্লাব লিডারশিপ, ক্লাব ম্যানেজমেন্ট ও মেম্বারশিপের ওপর প্যানেল আলোচনায় অংশ নেন পিপি দাতা ম্যাগফুর, পিপি মাহমুদুল হাসান, পিপি এস এস এম কেরামুতুল আজিম পিন্টু, পিপি রোটারিয়ান রেজাউল করিম চৌধুরী (রেজা), পিপি রোটারিয়ান অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, পিপি প্রফেসর ডা. ট্রিপতিশ চন্দ্র ঘোষ ও পিপি রোটারিয়ান ফেরদৌস আরা বেগম। দ্যা রোটারি ফাউন্ডেশন-জয় অব গিভিং বিষয়ে পিডিজি ইশতিয়াক এ জামানের উপস্থাপনায় বক্তৃতা করেন পিডিজি মাগফুর উদ্দিন আহমেদ ও পিডিজি ইঞ্জিনিয়ার আবদুল আহাদ।

মধ্যহ্নভোজের পর ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড-ডিউজ পেমেন্ট, অনলাইন টুলস্, লক্ষ্যমাত্রা নির্ধারণ ইত্যাদি নিয়ে বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান একেএম মহিউদ্দিন পলাশ। রোটারি পাবলিক ইমেজের ওপর বক্তব্য রাখবেন পিপি রোটারিয়ান মিনহাজ উদ্দিন আহমেদ (নাহিয়ান)। পিডিজি আবদুল আহাদের সঞ্চালনায় ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও রোটারি পাবলিক ইমেজ প্যানেল আলোচনায় অংশ নেন পিপি রোটারিয়ান দাতা মাগফুর, পিপি রোটারিয়ান মাহমুদুল হাসান, পিপি রোটারিয়ান প্রফেসর ডা. ট্রিপটিশ চন্দ্র ঘোষ, পিপি রোটারিয়ান অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, পিপি রোটারিয়ান ব্যাংকার আজিজুল গণি চৌধুরী ও পিপি রোটারিয়ান অধ্যাপক রেজাউল করিম।

পরিশেষে প্রোগ্রাম চেয়ারম্যান মনিরুজ্জামানের ধন্যবাদ জানানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও