সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

রোটারি ক্লাব ওয়াটারফল এর ৫০০তম সভা ও ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

গতকাল (১৮ নভেম্বর) সন্ধ্যারাতে রোটারি ক্লাব অব চিটাগং ওয়াটারফল এর ৫০০তম নিয়মিত সভা ও ক্যান্সার সচেতনতামূলক সেমিনার ক্লাব প্রেসিডেন্ট পিপি রোটারিয়ান জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও সঞ্চালনায় চট্টগ্রাম শহরের ইমপালা রেস্তোরাঁর অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন, কেক কাটা, লটারি, ফুলেল শুভেচ্ছাবিনিময় ও ফেলোশিপ ডিনারের মাধ্যমে আনন্দঘন পরিবেশে সুন্দর একটি সময় অতিবাহিত হয়।

- Advertisement -

পিপি রোটারিয়ান রেজাউর রহমান খোকনের রোটারি প্রত্যয় পাঠ ও পিপি রোটারিয়ান এস এ এম জাকারিয়ার সঞ্চালনায় সভায় ভিজিটিং রোটারিয়ান হিসেবে বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান মাহফুজুল হক, পিপি রোটারিয়ান এস এস এম কেরামুতুল আজিজ পিন্টু, পিপি রোটারিয়ান রেজাউল করিম চৌধুরী,পিপি রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, রোটারি ক্লাব অব রেইনবো প্রেসিডেন্ট রোটারিয়ান সাবিনা কাইয়ুম, রোটারি ক্লাব অব হেরিটেজ প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু, রোটারি ক্লাব অব সাউথ প্রেসিডেন্ট রোটারিয়ান আশরাফুল আলম, রোটারি ক্লাব অব সাগরিকার প্রেসিডেন্ট রোটারিয়ান রোকসানা ফারুক ও রোটারি ক্লাব অব অ্যানসিয়েন্ট চিটাগং প্রেসিডেন্ট রোটারিয়ান এম এ মতিন।

- Advertisement -shukee

ওয়াটারফল ক্লাবের গোড়াপত্তনের ইতিহাস, সার্ভিস প্রজেক্ট, বার্ষিক বনভোজনসহ বিভিন্ন বিষয়ে বক্তৃতা করেন পিপি রোটারিয়ান অধ্যাপক মো.আরিফুর রহমান, পিপি রোটারিয়ান মোহাম্মদ শাহআলম, আইপিপি রোটারিয়ান প্রিন্সিপাল আহমেদ শাহীন আলরাজী, পিপি রোটারিয়ান এস এম এ আজিজ, রোটারিয়ান নাসিমা আক্তার ডেইজি, রোটারিয়ার মুক্তিযোদ্ধা এম এ ফয়েজ, রোটারিয়ান ডা. আবদুল হালিম চৌধুরী, রোটারিয়ান আহাদ আহমেদ চৌধুরী, রোটারিয়ান শাহীন আক্তার চৌধুরী, রোটারিয়ান নুরুন নবী ভূঁইয়া, রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান, রোটারিয়ান নাজনিন জাহান, রোটারেক্টর নাজমুল হাসান, রোটারেক্টর নাজমুল খান, রোটারেক্টর শাহনেওয়াজ, রোটিারেক্টর মাইনুল হাসান ও রোটারেক্টর ও সাকিব খান। সাচিবিক ঘোষণা দেন ক্লাব সেক্রেটারি নাসিফা চৌধুরী ও ধন্যবাদসূচক বক্তব্য দেন রোটারিয়ান আহমেদ নূর।

 সেমিনারে বক্তব্য রাখছেন প্রফেসর ডা. এম আর খান

দ্বিতীয়পর্বে প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান আহমেদ নূরের সঞ্চালনায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে গেস্ট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর অধ্যাপক ডা. এম আর খান। ব্রেস্ট, লাঞ্চ, জরায়ূসহ মানবদেহের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গের ক্যানসারের কারণ ও প্রতিকার সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “ক্যানসার একটি নিরাময়যোগ্য রোগ, সময়মতো এর চিকিৎসা করাতে হয়। ক্যানসার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ তথা রোগনির্ণয়ে সকলকে উৎসাহিত করতে হবে। ধূমপান ত্যাগ, অ্যালকোহল গ্রহণ কমানো এবং নিয়মিত শারীরিক কার্যকলাপের মতো জীবনযাত্রার পরিবর্তরগুলো ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। বিশেষকরে ক্যান্সার সম্পর্কে সঠিক তথ্য অন্যদের সাথে শেয়ার করতে হবে।”

নিয়মিত সভায় বক্তব্য রাখছেন পিপি রোটারিয়ান রেজাউল করিম চৌধুরী রেজা

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও