শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

সুখীর “৯০ দিনের ওয়েলনেস প্রোগ্রাম” স্থান পেল আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের কর্মসূচিতে

নিজস্ব প্রতিবেদক

আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ‘কর্মক্ষেত্রে ডায়াবেটিস এবং সুস্থতা’। নিজের পাশাপাশি পরিবার এবং কর্মক্ষেত্রে ডায়াবেটিস-এর সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিবছর এই দিবস পালন করা হয়। ডায়াবেটিস বর্তমানে পৃথিবীব্যাপি মহামারি আকারে বিরাজ করছে, বাংলাদেশেও এর পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নিয়মিত এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, পরিমিত পরিশ্রম এবং ডাক্তারের পরামর্শের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পাশাপাশি পরিবারে সবার মাঝে ডায়াবেটিস-এর সচেতনতা বিস্তারের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে গ্রামীণ হেলথ টেক লিমিটেড কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে।

- Advertisement -

“সুখী ৯০–লিভ ওয়েল, ওয়ার্ক ওয়েল, কম্প্রিহেনসিভ ওয়েলনেস প্রোগ্রাম” এদের মধ্যে অন্যতম। এরই ধারাবাহিকতায় গতকাল প্রশিক্ষণ কক্ষে বিনামূল্যে রক্তের গ্লুকোজ পরীক্ষা করা হয় (ফাস্টিং এবং র‍্যান্ডম)। এখানে উল্লেখ্য, সুখীর “৯০ দিনের ওয়েলনেস প্রোগ্রাম” স্থান পেয়েছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের ওয়েবসাইটে ঘোষণা করা কর্মসূচিতে এই স্বীকৃতি বাংলাদেশের ডিজিটাল স্বাস্থ্য উদ্যোগের জন্য এক বড় অর্জন।

- Advertisement -shukee

এছাড়াও সুখী হোম ল্যাবের মাধ্যমে সব ব্যবহারকারীর জন্য ঘরে বসেই সাশ্রয়ী মূল্যে একটি বিশেষ ডায়াবেটিস যত্ন প্যাকেজ চালু করেছে। প্যাকেজটিতে ফাস্টিং ব্লাড সুগার (FBS), HbA1c, লিপিড প্রোফাইল, ইউরিন R/M/E এবং সিরাম ক্রিয়েটিনিনের মতো প্রয়োজনীয় পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। ব্র্যাক হেলথকেয়ার এর সহযোগিতায় এই টেস্টগুলো তাদের ঢাকায় অবস্থিত ৫ টি কেন্দ্রে এসেও করা যাবে, যেখানে ইসিজি এবং নাশতা পরবর্তী গ্লুকোজ পরীক্ষাও অন্তর্ভুক্ত আছে।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও