চট্টগ্রামের জন্য গণসংহতি আন্দোলন (জোনায়েদ সাকিরের দল) ৬টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বুধবার রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
৬ আসনের সম্ভাব্য প্রার্থীরা হলেন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ঘোষণা করা হয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মধ্যে রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমি ও চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে দলটির উত্তর জেলার নির্বাহী সমন্বয়কারী জাহিদুল আলম জাহিদ, চট্টগ্রাম ৬ আসনে নাসির উদ্দীন তালুকদার, চট্টগ্রাম-৩: তাহসিন মাহমুদ, চট্টগ্রাম-১১: সৈয়দ সালাহউদ্দীন শিমুল, চট্টগ্রাম-১০: অপূর্ব নাথ।

সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি জানিয়েছেন, প্রগতিশীল ও উদার মধ্যপন্থি দলগুলোর সঙ্গে জোট গঠনের চেষ্টা চলছে। গণতন্ত্র মঞ্চ মোট ৩০০ আসনে প্রার্থী দেবে এবং বিএনপির সঙ্গেও আলোচনার কাজ চলছে।
এছাড়া, ঘোষিত ৬টি আসনের মধ্যে চট্টগ্রাম-১১, চট্টগ্রাম-১০ ও চট্টগ্রাম-৪-এর প্রার্থীর নাম প্রকাশিত হয়েছে। বাকি তিনটি আসনে (চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৩) চূড়ান্ত প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি।

