শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

অর্থায়নকারীদেরও আইনের আওতায় আনতে পদক্ষেপ নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ৩ হাজারের বেশি গ্রেপ্তার : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ঝটিকা মিছিল থেকে চলতি বছর এখন পর্যন্ত ৩ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব ঝটিকা মিছিলে অর্থায়নকারীদেরও আইনের আওতায় আনতে পদক্ষেপ নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

- Advertisement -

শুক্রবার (৩১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -shukee

সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার দুপুর পর্যন্ত রাজধানীর খিলক্ষেত, উত্তরা, বাড্ডা, বনানী, বিজয়নগর ও শেরেবাংলা নগর থানা এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ঝটিকা মিছিল থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ঝটিকা মিছিল থেকে ৩ হাজারের বেশি আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদেই অর্থ লেনদেনের বিষয়টি জানা গেছে। এই ঝটিকা মিছিলে অর্থায়নকারীদেরও আইনের আওতায় আনা হবে।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি-ঢাকার বাইরে থেকেও অনেকে এসে ঝটিকা মিছিলে অংশ নিচ্ছে।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও