আজ (২৫ অক্টোবর) সন্ধ্যায় রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিমের ৯৬তম নিয়মিত সভা ক্লাব সভাপতি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে ও সঞ্চালনায় চিটাগং ক্লাবের গেস্ট হাউজের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
রোটারিয়ান মোহাম্মদ মহসিন উদ্দিনের কোরআন তেলাওয়াত ও রোটারিয়ান অ্যাডভোকেট খুসনুদ রাইসা উশিকার রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া এ সভায় রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিমের ট্রেজারার রোটারিয়ান কুতুব উদ্দিনের জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানানো হয়। ক্লাবের অভিষেক অনুষ্ঠান ও বিভিন্ন সেবামূলক প্রকল্প নিয়ে আলোচনা হয়। এছাড়া একজন সুবিধাবঞ্চিত রোগীকে উন্নত চিকিৎসার জন্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সভায় বক্তব্য রাখেন সিপি রোটারিয়ান মো. এরশাদ চৌধুরী, পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, পিপি রোটারিয়ান অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরী, আইপিপি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ নাজমুল হক, ডাইরেক্টর (ক্লাব সার্ভিস) রোটারিয়ান অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী রোটারিয়ান সাংবাদিক মো. নাসিম উদ্দিন আকাশ, ক্লাব ট্রেনিং ফেসিলিটিটর রোটারিয়ান যুবায়দুর রশিদ রণি। এছাড়া ভিজিটিং রোটারিয়ান হিসেবে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব চিটাগং খুলশীর প্রেসিডেন্ট জান মোহাম্মদ আবদুল্লাহ মিলন ও রোটারি ক্লাব চিটাগং রেইনবো’র প্রেসিডেন্ট সাবিনা কাইয়ুম ও আইপিপি রোটরিয়ান শাহিনুল ইসলাম শাহীন। সাচিবিক ঘোষণা দেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ‘ব্যাংকার শাফায়াত হোসেন। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন আইপিপি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ নাজমুল হক।

