তারুণ্যের শক্তিতে উজ্জীবিত করে নতুন বাংলাদেশে গড়ার লক্ষে ” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” স্লোগান নিয়ে আজ(১৯ অক্টোবর) অগ্রণী ব্যাংক পিএলসির আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫ এর নিউ মার্কেট কর্পোরেট শাখা, চট্টগ্রামের অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম সার্কেলের জিএম মোস্তাক আহমদ ।
এসময় উপস্থিত ছিলেন সার্কেল ডিজিএম লক্ষণ চন্দ্র , শাখা প্রধান ও এজিএম মুহাম্মদ আলী মিঞা , কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আজিজ ও শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

এবারের গ্রাহকসেবা পক্ষে থাকছে বিশাল সুযোগ ও সুবিধা-
Flagship Program সমূহ:
✅ তরুণদের জন্য নতুন স্টার্টআপ লোন।
✅ অগ্রণী Smart App সেবা।
✅ বিনা খরচে NID Verification পূর্বক ফরেন রেমিটেন্স প্রদান।
✅ প্রারম্ভিক জমা ব্যতিরেকে ছাত্র-ছাত্রীদের হিসাব খোলা।
✅ স্টুডেন্ট ফাইল ওপেনিং (Study Abroad)।
✅ বিদেশগামীদের অনুকূলে ঋণদান।
✅ বিদেশ ফেরৎগণের জন্য ঋণদান।
✅ জাল নোট যাচাই।
✅ উত্তম গ্রাহক সম্মাননা প্রদান।

