মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

বিদ্যুৎস্পৃষ্টে ১ শিশুর মৃত্যু ফটিকছড়িতে, হাসপাতালে দুই শিশু

নিজস্ব প্রতিবেদক

ভাড়া বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইব্রাহিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও জান্নাতুল আইবি (৫) ও ওয়াসিফা (২) নামে আরো দুই শিশু আহত হয়েছে।

- Advertisement -

৪ অক্টোবর (শনিবার) সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড টিলাপাড়া এলাকায় জগির বাবুর্চির ভাড়া ঘরে এ ঘটনা ঘটে।

- Advertisement -shukee

গুরুতর আহত জান্নাতুলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ওয়াসিফাকে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত ইব্রাহিম ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডস্থ পুকুরপাড়া এলাকার মো. বাদশার ছেলে। বাদশা বিগত এক মাস থেকে ঐ ঘরের ভাড়াটিয়া। এছাড়াও আহত জান্নাতুল আইবির প্রতিবেশী মো. আইয়ুবের কন্যা এবং ওয়াসিফা স্থানীয় পেয়ারুল ইসলামের কন্যা। তারা দীর্ঘ এক বছর যাবৎ জগির বাবুর্চির ঘরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ওই ভাড়া বাড়ির নিচতলায় খেলার সময় শর্ট সার্কিট থেকে সৃষ্ট বিদ্যুৎ স্পর্শে তিন শিশু একসাথে বিদ্যুতায়িত হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করলেও ইব্রাহিমকে বাঁচানো যায়নি।

স্থানীয় কোরবান সর্দার বলেন, ঘরের সিঁড়ির নিচে বিদ্যুতের তার শর্ট সার্কিট হলে তিন শিশু খেলার সময় বিদ্যুতায়িত হয়। প্রতিবেশীরা দ্রুত তার কেটে ফেলায় দুই শিশুকে হাসপাতালে নেয়া সম্ভব হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক মো. মাহমুদ জানান, সকালে বন্ধুদের সাথে খেলছিল শিশুটি। এসময় বাড়ির সামনে একটি লোহার গেটের সাথে বিদ্যুতায়িত হয়ে শিশুটি আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও