সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

ইমাজিন প্রেসিডেন্ট ফোরাম চট্টগ্রামের গেট টুগেদার ও প্ল্যানিং মিটিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের রোটারি ক্লাবসমূহের ২০২২-২৩ রোটারি বর্ষের সভাপতিদের সমন্বয়ে গঠিত ইমাজিন প্রেসিডেন্ট ফোরাম চট্টগ্রামের গেট টুগেদার ও প্ল্যানিং মিটিং গতকাল (২৬ সেপ্টেম্বর) রাতে নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

ফোরামের সভাপতি রোটারিয়ান প্রফেসর জসিম উদ্দিন খানের সভাপতিত্বে  এবং সেক্রেটারি রোটারিয়ান.অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ গেট টুগেদার ও প্ল্যানিং মিটিংয়ে আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে একটি পিকনিক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।  এ উপলক্ষে রোটারিয়ান এম মাসুদুর রহমান মজুমদারকে প্রোগ্রাম চেয়ারম্যান, রোটারিয়ান নজরুল ইসলামকে কো-চেয়ারম্যান রোটারিয়ান ডা. মো. জয়নাল আবেদীন মুহুরীকে কো-অর্ডিনেটর, রোটারিয়ান ফরহাদুল ইসলামকে সেক্রেটারি, রোটারিয়ান মো. জুলহাস উদ্দিন ও  রোটারিয়ান নজরুল ইসলামকে সদস্য করে একটি উপকমিটি গঠন করা হয়।  সভায় ফটিকছড়ি ব্লাড ব্যাংক ও ট্রান্সমিশন সেন্টারের তত্ত্বাবধানে থ্যালাসেমিয়া আক্রান্ত ২ জন শিশুর এক বছরের ব্লাড ট্রান্সপ্লান্ট খরচ বহনের সিদ্ধান্ত গৃহীত হয়।  সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান প্রফেসর ডা. মো. আকবর হোসেন ভূঁইয়া, রোটারিয়ান মো. মোশারফ হোসেন, রোটারিয়ান মো. নিজাম উদ্দিন,  রোটারিয়ান তাজ উদ্দিন,  রোটারিয়ান কোহিনুর আক্তার খানম, রোটারিয়ান সপু বড়ুয়া,  রোটারিয়ান প্রফেসর মো. আলাউদ্দিন, রোটারিয়ান প্রফেসর প্রদীপ কুমার দাস,  রোটারিয়ান. মৃণাল কান্তি দত্ত, রোটারিয়ান. অ্যাডভোকেট আব্দুর রহমান জুয়েল, রোটারিয়ান আব্দুর রাজ্জাক, রোটারিয়ান. শামস মো. জিয়াউল কবির সোহেল, রোটারিয়ান শাকের উল্লাহ চৌধুরী, রোটারিয়াম সৈয়দ ইরফানুল আলম।

সর্বশেষ

এই বিভাগের আরও