রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

সেনাবাহিনীর অভিযানে চন্দনাইশে ৬ পাহাড়ি সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতলস্থ আমতলী এলাকার পাহাড় থেকে এলাকাবাসীর সহায়তায় ৬ পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী।

- Advertisement -

সোমবার (২২সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চন্দনাইশ আর্মি ক্যাম্পের (১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি শুটার গান, ৩০ রাউন্ড এ্যামোনিশন ও ৩টি চাপাতি উদ্ধার করা হয়।

- Advertisement -shukee

চন্দনাইশ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতলস্থ আমতল এলাকার একটি পাহাড় থেকে এলাকাবাসী ৬ পাহাড়ি সন্ত্রাসীকে আটক করার খবর পেয়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালানো হয়।

আটককৃতরা হলো বান্দরবান জেলার ডলুপাড়া এলাকার থৈয় মং মারমার ছেলে মং চালু মারমা (৩৮), সামু মারমার ছেলে মনুচিং মারমা (৪০), মুনিসির ছেলে লুকু-ম (৩৬), অক্ষয় সিংয়ের ছেলে সুলাই মারমা (৩০), ত্রাপুঅ এর ছেলে চাইসাও (৪০) এবং সৈলক্ষ মারমার ছেলে চাচিংপু মারমা (৩৮)।

তিনি আরও জানান, আটককৃতরা বিগত সময়ে উক্ত পাহাড়ি অঞ্চলে এলাকাবাসীকে মারধর, অপহরণ, চাঁদা আদায়সহ প্রচুর সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। চন্দনাইশ থানায় তাদের নামে বেশকিছু অভিযোগ রয়েছে।

তিনি এলাকাবাসীর সাহসীকতার প্রশংসা করে বলেন, এলাকাবাসী দারুন সাহসিকতার পরিচয় দিয়েছে। সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই পাহাড়ি সন্ত্রাসীদের আটক করে। আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড়ি সন্ত্রাসীদের আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। আটককৃতদের প্রাথমিক চিকিৎসার পর চন্দনাইশ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

এই বিভাগের আরও