মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

নারী-শিশুসহ অপহৃত ৬৬ জন উদ্ধার টেকনাফের পাহাড় থেকে

নিজস্ব প্রতিবেদক

অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য বেড়েছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে। দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী এসব বন্ধে সবসময় সক্রিয় । এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে গভীর রাতে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড এর যৌথ প্রচেষ্টায় নারী- শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের আঞ্চলিক মিডিয়া অফিসার লেফটেন্যান্ট সাকিব নেহবুব।

- Advertisement -shukee

তিনি জানিয়েছেন— টেকনাফের বাহারছড়া ইউপির কচ্ছপিয়া নামক পাহাড়ি এলাকা থেকে এসব অপহৃতদের উদ্ধার করা হয়েছে। এখানে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক উভয় রয়েছে। তবে তাদের অপহরণ করে মালেশিয়াও পাচার করতে পারে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়— অপহরণকারীর বিভিন্ন আস্তানা খুঁজে পেয়েছে তারা। এসময় তল্লাশি চালিয়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করা হয় বলে জানান। এসব চক্র অস্ত্রের মুখে সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে মানবপাচার কার্যক্রম চালিয়ে আসছিল দীর্ঘদিন ধরে।

প্রসঙ্গত—অপহরণ চক্রের সাথে মাদক চোরাচালান, মানবপাচার ও রোহিঙ্গা ক্যাম্পের অপরাধচক্রের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। তাই সীমান্ত এলাকায় এসব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ

এই বিভাগের আরও