রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে

স্ত্রীকে খুন করে লাশ টয়লেটে লুকিয়ে রাখলো স্বামী

নিজস্ব প্রতিবেদক

স্বামীর বিরুদ্ধেই স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ ওঠেছে চট্টগ্রামের চন্দনাইশে । আজ বুধবার ভোরে মোছাম্মৎ আরফি (১৯) নামের এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী মো. রিজুয়ান (৩০) কে আটক করা হয়েছে । সে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের গোলাম শরীফের পুত্র।

- Advertisement -

সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জাহেদের কন্যা আরফির সঙ্গে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের গোলাম শরীফের পুত্র রিজুয়ানের ৮ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর পরিবারের লোকজন আরফিকে নির্যাতন করতো। স্থানীয়দের দাবি আরফির স্বামী একজন মানসিক ভারসাম্যহীন। বুধবার ভোরে স্ত্রীকে গলাটিপে হত্যা করে মরদেহ বাথরুমে ঢুকিয়ে রাখে। সকালে ঘরের দরজা খুলতে দেরি হওয়ার কারণে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে আরফির মরদেহ বাথরুমে পড়ে রয়েছে।

- Advertisement -shukee

স্থানীয় শফিকুল ইসলাম জানান, স্বামী রিজুয়ান মানসিকভাবে ভারসাম্যহীন। তার স্ত্রীকে গলাটিপে হত্যা করে বাথরুমে ঢুকিয়ে রাখার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

এদিকে নিহত আরফির মামা নাজিম উদ্দীন জানান, ঘাতক রিজুয়ান কোনো মানসিক রোগী নয়। বিগত এক দেড় মাস আগে ব্যবসা করার জন্য সে ৩ লাখ টাকা দাবি করে শ্বশুরের নিকট। টাকা দিতে না পারায় তার উপর নির্যাতন শুরু করে রিজুয়ান। ঘটনার দিন রাতে আমার ভাগনিকে মেরে বাথরুমে ঢুকিয়ে রাখে। খবর পেয়ে আমরা সকালে সেখানে গেলে ঘাতক রিজুয়ান ঘুম ছিল। আমাদের উপস্থিতির খবর পেয়ে সে তড়িগড়ি করে ঘুম থেকে উঠে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আরফির লাশ বাথরুম থেকে টেনে বের করে।

এ সময় সে পাগল সেজে পরনের কাপর-ছোপড় খুলে উলঙ্গ হয়ে যায়। এদিকে এলাকার কিছু ব্যক্তি তাকে পাগল সাজানোর জন্য চেষ্টা চালাচ্ছে। মুলত টাকা না পেয়েই তাকে গত রাতে মারধর করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও