শনিবার, ২০ জুন ২০২৬

[the_ad id='15178']

অগ্রসার এক্স-স্টুডেন্ট এসোসিয়েশনের তিনদশক-পূর্তি অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

অগ্রসার এক্স-স্টুডেন্ট এসোসিয়েশনের তিনদশক-পূর্তি উপলক্ষে আয়োজিত অষ্টপরিস্কারসহ মহাসংঘদান, সাধারণ সভা ও সম্মেলন, সম্মাননা, তিনদশক-পূর্তি, বিশুদ্ধানন্দ-সুগতানন্দ স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা  শুক্রবার (১৫ আগস্ট ) রাউজানের হোয়ারাপাড়া অগ্রসার মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে বিপুল উৎসাহ উদ্দীপনায় মহাসাড়ম্বরে দিনব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধভিক্ষু মহাসভার মহামান্য ২৯তম সংঘনায়ক অধ্যাপক ড. বনশ্রী মহাথেরো, উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক সদ্ধর্মজ‍্যোতি শিক্ষাবিদ ভদন্ত সুনন্দ মহাথেরো।

- Advertisement -

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরো, মুখ‍্য আলোচক ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল চন্দ্র বড়ুয়া, গাছবাড়িয়া সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি কমলেন্দু বিকাশ বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি অঞ্চল কুমার তালুকদার, অগ্রসার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শোভন কৃষ্ণ চৌধুরী, অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক রণজিত বড়ুয়া, রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব ছা জেন অং প্রমুখ।
এ অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের জন‍্য অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব ও অগ্রসার বৌদ্ধ অনাথালয়ের মহাপরিচালক ভদন্ত সুমিত্তানন্দ মহাথের ও লেখক, প্রবন্ধকার ও গবেষক অমল বড়ুয়াকে বিশুদ্ধানন্দ-সুগতানন্দ স্বর্ণপদক প্রদান করা হয়। একই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মনোনীত হওয়া মি. মং হলা চিং কে সম্মাননা স্মারক, অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধানশিক্ষক প্রতুল বড়ুয়াকে আজীবন সম্মাননা এবং অগ্রসার এক্স-স্টুডেন্ট এসোসিয়েশনের সাতজন প্রতিষ্ঠাতা সদস‍্য মং হলা চিং, অশোক বড়ুয়া, সমর বড়ুয়া, সম্বল বড়ুয়া, স্বদেশ বড়ুয়া, সমর বড়ুয়া ও জয়ন্ত বড়ুয়া বাবলুকে সম্মাননা প্রদান করা হয়।

- Advertisement -shukee
লেখক প্রাবন্ধিক ও গবেষক অমল বড়ুয়া বিশুদ্ধানন্দ-সুগতানন্দ স্বর্ণপদকে ভুষিত হলেন

দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে সাধারণ সভা ও সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক বিপ্লব বড়ুয়া বটু আগামী ২০২৫-২০২৮ বর্ষের জন‍্য মি. মং হলা চিং কে সভাপতি ও অমল বড়ুয়াকে মহাসচিব করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো নবনির্বাচিত কার্যকরী কমিটিকে শপথবাক্য পাঠ করান।

শিক্ষক লেনিন বড়ুয়া ও অমিতা বড়ুয়ার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক জাহেদ তালুকদার, পবিত্র গীতি পাঠ করেন নারায়ণ মজুমদার, পবিত্র ত্রিপিটক পাঠ করেন ভদন্ত সুমনানন্দ ভিক্ষু ও পবিত্র বাইবেল পাঠ করেন সাজ্জন ত্রিপুরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিপ্লব বড়ুয়া বটু, সমর বড়ুয়া, অশোক বড়ুয়া, অধ্যাপক স্বপ্না বড়ুয়া লীলা, অধ্যাপক তৃপ্তি বড়ুয়া, তাপস বড়ুয়া, মিনতি বড়ুয়া, সুরেশ বড়ুয়া প্রমুখ।

মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ

সর্বশেষ

এই বিভাগের আরও