১৯০৫ সালে প্রতিষ্ঠিত বিশ্বের প্রথম সেবামূলক ও মানবিক সংগঠন রোটারি ইন্টান্যাশনালের অন্যতম লক্ষ্য হলো বন্ধুত্ব,সহমর্মিতা ও সেবা। রোটারি বিশ্বকে পোলিওমুক্ত, শিক্ষা, স্বাস্থ্য,পানীয়জলসহ সমাজের সর্বস্তরের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সার্বিক কল্যাণে কাজ করছে। রোটারি ইন্টারন্যাশনালের সদস্য ক্লাব রোটারি ক্লাব অব চিটাগং রেইনবোও সমাজের অভাবী মানুষের কল্যাণে বিভিন্নভাবে অবদান রেখে আসছে।
গতকাল (১৪ আগস্ট) রোটারি ক্লাব অব চিটাগং রেইনবো’র নিয়মিত সভা নাসিরাবাদের সিএমপি মেসে অনুষ্ঠিত হয়। সভায় একজন প্রতিবন্ধী ব্যক্তিকে একটি হুইল চেয়ার ও টয়লেট কমোড প্রদান করা হয়। বক্তারা বলেন,বেঁচে থাকার জন্যে যারা কঠোর সংগ্রাম করছেন,আমরা সর্বদা তাদের পাশে আছি।এ উদ্যোগের লক্ষ্য,প্রতিবন্ধী ব্যক্তির গতিশীলতা বৃদ্ধি ও তার জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করা।

সভায় উপস্থিত ছিলেন সাবেক রোটারি জেলা গভর্নর রোহেলা খান চৌধুরী,সিপি রোটারিয়ান পিপি জাহেদা আক্তার মিতা,রোটারিয়ান সাংবাদিক নাসিরুল হক, পিপি রোটারিয়ান মির্জা হাফিজুর রহমান সোহেল, প্রেসিডেন্ট রোটারিয়ান সাবিনা কাইয়ুম,নাসের ফাউন্ডেশনের সাইফুল ইসলাম নাসেরসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।


