রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

জুলাই গণঅভ্যুত্থান দিবসে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে  দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে মঙ্গলবার ( ০৫ আগস্ট) বিকালে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল, জুলাই স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, বৃক্ষরোপন কর্মসূচি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং কেন্দ্রের সম্মানী সম্পাদক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), চট্টগ্রাম বিভাগীয় সভাপতি (ভারপ্রাপ্ত) প্রকৌশলী সেলিম মো. জানে আলম।

- Advertisement -

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম।

- Advertisement -shukee

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছে, পেশী শক্তিদ্বারা ধ্বংস করেছে সকলের বাকস্বাধীনতাসহ সর্বস্তরের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ। মানুষ ভোটবিহীন হাসিনা সরকারের ভয়াল থাবা হতে বাচতে ছাত্র, কৃষক, জনতা রাজনৈতিক, পেশাজীবী, নাগরিক সমাজ সম্মিলিতভাবে বৈষম্য বিরোধী ব্যানারে আন্দোলন শুরু করেন। যা পরবর্তীতে ১ দফা আন্দোলনে রূপ নেয়। বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক মাছুম বাচ্ছার আত্মাহুতি ও আবু সাঈদ, ওয়াসিমসহ হাজার শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই বিপ্লবী গণঅভ্যুত্থান। তিনি আরো বলেন, ফ্যাসিবাদী সরকারের দোসররা এখনো বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে আছে এবং সুযোগ পেলেই ভয়ংকর রূপে আবির্ভাব হতে পারে। তিনি সকল প্রতিষ্ঠানে সৎ ও যোগ্যদের নিয়োগ প্রদান এবং ফ্যাসিস্ট আমলে নিয়োগকৃত কর্মকর্তাদের প্রশাসনমুক্ত করতে একত্রে লড়াই করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন ও আত্মহুতি দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা এবং আহত ও পঙ্গুত্ববরণকারী অসুস্থ যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকার হঠাতে আমরা যা পারিনি, আমাদের কোমলমতি সন্তানেরা তাদের তাজা রক্ত দিয়ে তা করে আমাদের শিক্ষা দিয়েছে এবং বৃহৎ শক্তির সাহায্য ছাড়াই এ জাতিকে স্বৈরাচার মুক্ত করে দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং শোষণ নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে জাতি বরাবর সোচ্চার ছিল বলে অভিমত ব্যক্ত করেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে সকলের একতা, থেকে শিক্ষা নিয়ে আমাদের ঘুরে দাঁড়াতে হবে, ভবিষ্যতে তাদের ত্যাগের প্রতি সম্মান রেখে এবং স্মরণ করে জনগণকে দেশ প্রেমিক হিসেবে ঐক্যবদ্ধ হয়ে শোষণ, বৈষম্যহীন ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিনির্মানে সকলের প্রতি আহ্বান করেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. নুরুল আলম, প্রকৌশলী মো. দুলাল হোসেন, পিডিবি’র প্রধান প্রকৌশলী গোলাম হায়দার তালুকদার, চট্টগ্রাম বন্দরের কন্ট্রোলার অব স্টোরস প্রকৌশলী আবদুল হান্নান, কাউন্সিল সদস্য প্রকৌশলী এ.কে.এম. মামুনুল বাশরী, প্রকৌশলী মো. মোস্তফা ইকবাল, প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, প্রকৌশলী মো. মেজবাহ উদ্দিন খালেদ, প্রকৌশলী মো. সাইফুর রহমান, প্রকৌশলী মো. এমাদুল হক, প্রকৌশলী এইচ এম রফিকুন নবী, প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন, প্রকৌশলী মো. অহিদুল ইসলাম, সম্মানী সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইমরান খান, সিনিয়র প্রকৌশলী শাহে আরেফীন, প্রকৌশলী রেজাউল করিম ও প্রকৌশলী সজীব বড়ুয়া।

সর্বশেষ

এই বিভাগের আরও