নগরীর হালিশহর এইচ ব্লক শিশু পার্ক এরিয়ায় লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির বৃক্ষ রোপণ ও বিতরণ রবিবার (৩আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ শরিফুল ইসলাম ও ক্লাব সেক্রেটারি লায়ন রিদোয়ানুল করিম রঞ্জু এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলার রিজিওন চেয়ারপার্সন লায়ন কাজী আলী আকবর জাসেদ।
- Advertisement -

বিশেষ অতিথি ছিলেন জোন চেয়ারপার্সন ইউথ ক্লাব লায়ন কাজী আশেক ই ওয়াহেদ, জোন চেয়ারপার্সন যথাক্রমে লায়ন নুর মোহাম্মদ মানিক, লায়ন নুরুল ইসলাম শাহাবউদ্দিন, লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন, ওমর ফারুক, ট্রেজারার ইউনুছ আজাদ প্রমুখ

