রোটারি ক্লাব অব এনসিয়েন্ট চিটাগং এর উদ্যোগে এবং রোটারেক্ট ক্লাব অব চিটাগং পোর্টসিটির সহযোগিতায় আজ(২৫ জুলাই) ফৌজদারহাট স্টেশন রোডস্থ মজিদিয়া একাডেমি প্রাঙ্গণে ফলজ, বনজ, ঔষধি এবং শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়।
এতে রোটারি ক্লাব অব এনসিয়েন্ট চিটাগং এর প্রেসিডেন্ট রোটারিয়ান এম. এ. মতিন, সেক্রেটারি ও প্রেসিডেন্ট ইলেক্ট মো. শাহাদাৎ হোসেন, পিপি রোটারিয়ান ফোরকান উদ্দিন, পিপি রোটারিয়ান রবিউল হাসান চৌধুরী, লিয়াকত চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. আরিফ হোসেন, রোটারেক্ট ক্লাব অব চিটাগং পোর্টসিটির পক্ষে রোটারেক্ট আসমা আনিকা আজাদী, সহ সভাপতি রিদওয়ান ফাহিম, সচিব নাইম হাসান এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃম্দ উপস্থিত ছিলেন

