রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

চসিকের অভিযানে ৫ ব্যক্তিকে সাড়ে বার হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই ) নগরীর পাঁচলাইশ থানার মির্জাপুল এলাকায় অভিযান পরিচালিত হয়।

- Advertisement -

মির্জাপুল এলাকার সড়কের উভয় পার্শ্বের ফুটপাত দখল করে ও দোকানের সামনে অবৈধ ভাবে শেড নির্মাণ করে মালামাল রেখে সর্বসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১২ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। এই সময় নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে সড়ক ও ফুটপাত দখল না করার জন্য দোকান মালিকদের নির্দেশনা প্রদান করা হয়। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও