ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় কেন্দ্রের সেমিনার কক্ষে “sBIT-Cadence University VLSI Design Program For Special Manpower Development (SMDP) on VLSI and AI বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসবিআইটি (ইউএসএ), এসবিআইটি লি. (বাংলাদেশ), এর প্রেসিডেন্ট ও সিইও ড. জাহাঙ্গীর দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য-সচিব জনাব জাহিদুল করিম কচি। কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন ও ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে ড. জাহাঙ্গীর দেওয়ান বলেন, আধুনিক বিশে^ উন্নত দেশসমূহ প্রযুক্তির উপর নির্ভরশীল এবং নিত্য নতুন প্রযুক্তি আবিস্কারের মাধ্যমে দক্ষ জনশক্তি বৃদ্ধি করে থাকে। এদেশে বিশ^মানের রিসোর্স ও সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে ঠখঝও শিক্ষা বিস্তার ও ইন্ড্রাস্ট্রিসগুলোতে দক্ষ প্রকৌশলী তৈরী করা এই প্রযুক্তির অন্যতম লক্ষ্য বলে অভিমত ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, sBIT-Cadence এর এসএমডিপি প্রোগ্রামের আওতায় বিশ^বিদ্যালয়গুলোতে VLSI ডিজাইন ল্যাব, প্রশিক্ষণ, ক্যাডেন্স টুল ব্যবহারের সুযোগ এবং শিক্ষার্থীবৃন্দ চিপ থেকে সিস্টেম ডিজাইন পর্যন্ত কাজ শিখার সুযোগ পাবে। এছাড়াও VLSI ডিজাইন প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টির বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টের মাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, বাংলাদেশে প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরীর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরীতে নতুন প্রযুক্তি প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন। তিনি এধরনের প্রযুক্তি বিষয়ে আইইবি, চট্টগ্রাম কেন্দ্র বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে মত ব্যক্ত করেন। পাশাপাশি সকল বিশ^বিদ্যালয়, শিল্প প্রতিষ্ঠান ও প্রযুক্তি উদ্ভাবনী সংস্থাসমূহকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
প্রশ্নোত্তর পর্বে আইআইইউসির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ শহিদুল্লাহ, প্রিমিয়ার ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান প্রকৌশলী টুটুল আহমেদ ও কাউন্সিল সদস্য প্রকৌশলী শায়লা সানজিদা অংশগ্রহণ করেন। সেমিনারে মূল প্রবন্ধকারকে পুষ্পস্তবক দিয়ে বরণ ও ক্রেস্ট উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের উর্ধতন প্রকৌশলী কর্মকর্তাবৃন্দ, কাউন্সিল সদস্যগণ, প্রকৌশলীবৃন্দ এবং বিভিন্ন বিশ^বিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেন্দ্রের প্রকৌশলীদের উচ্চ শিক্ষা, গবেষণা সহযোগিতা বৃদ্ধি, ইনস্টিটিউশন ও শিল্প অংশীদারিত্বের ভিত্তি স্থাপন, উদ্ভাবনকে অগ্রসর করা, শিল্প পরিবেশ সৃষ্টি, গবেষণা প্রকল্প সম্প্রসারণ এবং জাতীয় উন্নয়নে অবদান রাখার সক্ষমতা বিষয়ে sBIT Inc (USA), sBIT Ltd (Bangladesh) এর সাথে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের MoU চুক্তি স্বাক্ষরিত হয়।

