রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের উদ্যেগে প্রতি বছরের ন্যায় এবারও গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি আজ (১৮ জুলাই) সকালে নগরীর শাহ গরীবুল্লাহ হাউজিং সোসাইটি এলাকায় ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ নুরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রজেক্ট চেয়ারম্যান প্রতিষ্ঠাতা সভাপতি সিপি মো. নজরুল ইসলাম নান্টু। এসময় উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান অ্যাডভোকেট আরসাদুর রহমান রিটু, পিপি রোটারিয়ান আব্দুল হাকিম,পিপি রোটারিয়ান ওমর ফারুক, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান উজ্জ্বল কান্তি বড়ুয়া, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান আব্দুর রহিম মানিক, ক্লাব ট্রেজারার রোটারিয়ান নুরুল আলম,রোটারিয়ান নীলা নাথ। চট্টগ্রাম এলাকার ৩০টি রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ও রোটারিয়ান বৃন্দদের মধ্যে রোটারি ক্লাব অব চিটাগাং সিটির প্রেসিডেন্ট আনোয়ার চৌধুরী, রোটারিনক্লাব অব চিটাগং হেরিটেজের প্রেসিডেন্ট হাসানুজ্জামান ছান্টু, রোটারি ক্লাব চিটাগাং রেইনবো’র প্রেসিডেন্ট সাবরিনা কাইয়ুম, রোটারি ক্লাব চিটাগং পোর্টসিটির পিপি রোটারিয়ান সাজিদুল হক, রোটারি ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট প্রেসিডেন্ট শহিদুল ইসলাম, রোটারি ক্লাব চিটাগং খুলশী সেন্ট্রাল এর রোটারিয়ান গোলাম কবির মোহাম্মদ রিয়াদ, রোটারি ক্লাব অব চিটাগং পার্ল এর প্রেসিডেন্ট জাহাঙ্গীর খালেদ, রোটারি ক্লাব অব চিটাগং স্মাইলের সিপি রোটারিয়ান মোহাম্মদ আলমগীর,রোটারিয়ান ইব্রাহিম খলিল মিন্টু, পিপি রোটারিয়ান শায়লা মাহমুদ, রোটারি ক্লাব চিটাগং ইস্ট এর প্রেসিডেন্ট শ্যামল কান্তি মজুমদার , রোটারি ক্লাব অব চিটাগং খুলশীর প্রেসিডেন্ট আব্দুল্লাহ মিলন , রোটারি ক্লাব অব রিভারাইন হালদার প্রেসিডেন্ট তৌহিদুল ইসলাম,রোটারি ক্লাব অব চিটাগং ইসলামাবাদ এর প্রেসিডেন্ট আসিফ ইকবাল রোটারি ক্লাব অব চিটাগং সেন্ট্রালের প্রেসিডেন্ট মেজবাহ উদ্দিন, রোটারি ক্লাব অব চিটাগাং সাউথ, এনসিয়েন্ট চিটাগাং, এংঙ্কর সিটি চট্টগ্রাম, চিটাগাং সুপ্রিম, চিটাগাং লেক ভিউসহ বিভিন্ন ক্লাবের রোটারি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ৩হাজার ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সবুজায়ন, জীববৈচিত্র্য রক্ষা ও অকৃত্রিম খাদ্য উৎপাদনের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। পাশাপাশি গাছের যত্ন ও পরিচর্যার উপরও গুরুত্ব দিতে হবে। সবার উচিত সবুজায়ন কর্মসূচিতে সম্পৃক্ত হয়ে বেশি বেশি গাছ লাগানো যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশ বাসযোগ্য হয়। এসময় তারা বৃক্ষরোপণ সংক্রান্ত রোটারি ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন।


