রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

সিএমইউতে জুলাই গণঅভ্যুত্থানে বিপ্লবী যোদ্ধাদের স্মরণে স্মৃতিচারণ ও সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) উদ্যোগে জুলাই বিপ্লবের তাৎপর্য নিয়ে স্মৃতিচারণ ও সম্মাননা অনুষ্ঠিত হয়

- Advertisement -

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১২টায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে জুলাই পুনর্জাগরণ ২০২৫ ও জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে বিপ্লবী যোদ্ধাদের স্মরণে স্মৃতিচারণ ও সম্মাননা প্রদান করা হয়।

- Advertisement -shukee

শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সংগীত বাজানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের ফুল দিয়ে বরণ এবং ভিডিও পেজেন্টেশনে মাধ্যমে গণঅভ্যুত্থানের স্মৃতিময় দিনগুলো স্মরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।

বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন ও জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর সদস্য-সচিব  ডা. মেহেরুন্নিছা খানম-এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সিএমইউ  সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, ডা. এ কে এম ফজলুল হক, একাডেমিক কাউন্সিল সদস্য ডা. তমিজ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. জসিম উদ্দিন, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রহিমউল্লাহ চৌধুরী, মেডিকেল টেকনোলজী অনুষদের ডিন ডা. মো. ইব্রাহীম চৌধুরী।

বক্তারা বলেন, ‘জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিপ্লব দেশের রাষ্ট্রপরিচালনায় নতুন দিগন্ত উন্মোচন করে। শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। এছাড়া জুলাই যোদ্ধাদের সরকারিভাবে সহায়তা দেয়ার দাবী করেন।

তারা বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলন না হলে আমরা আজ এখানে দাঁড়াতে পারতাম না। এই আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং জুলাইয়ের স্পিরিট আমাদের কাজের দিকনির্দেশনা হওয়া উচিত। এই চেতনাকে ধারণ করেই সমাজে ন্যায্যতা, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দূর করতে হবে।’

সভায় জুলাই অভ্যুত্থানের উপর ভিত্তি করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলের ঐক্যমত্য প্রত্যাশা করেন।

এছাড়াও জুলাই যোদ্ধাদের ১২ জন ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এদের মধ্য ডাক্তার, নার্স, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা রয়েছে।

অনুষ্ঠানে বিআইটিআইডির শিক্ষক, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ, চমেবির কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন, নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার ফরহাদ রশীদ, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মো. আলাউদ্দিন, সহকারী পরিচালক (অর্থ) মো. মিছবাহ ইবনে হাকীমসহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহন করেন।

সভায় জুলাই অভ্যুত্থানে আহতরা তাদের অনুভূতি এবং প্রত্যাশা ব্যক্ত করেন।

বক্তব্য রাখছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।

সর্বশেষ

এই বিভাগের আরও