রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

লায়ন্স ক্লাব অব চিটাগং এর বোর্ড সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

লায়ন্স ক্লাব অব চিটাগং এর বোর্ড সভা নগরীর চকবাজার এলাকায় লায়ন সার্ভিস কমপ্লেক্স প্রাঙ্গণে বুধবার (১৬ জুলাই)  বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

লায়ন্স ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন এর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন বাসুদেব সিনহার সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি-৪ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা: শ্রী প্রকাশ বিশ্বাস এমজেএফ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক এমজেএফ, প্রাক্তন ডিস্ট্রিক্ট কেবিনেট সেক্রেটারী লায়ন জি কে লালা এমজেএফ, ডিস্ট্রিক্ট ইভ্যালুয়েশন কমিটির চেয়ারম্যান লায়ন তপন কান্তি দত্ত, ক্লাবের প্রজেক্ট চেয়ারম্যান ও আর সি লায়ন ইসমাইল চৌধুরী, লায়ন্স সার্ভিস কমপ্লেক্স এর চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, এল সি আই এফ চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরান, লিও এডভাইজার লায়ন আবু নাসের রনি, ডিস্ট্রিক্ট রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এম. সোহেল খান এমজেএফ, সদ্য প্রাক্তন ক্লাব সভাপতি লায়ন বাবুল কান্তি লালা, সহ-সভাপতি লায়ন মোঃ আইয়ুব, ক্লাব সেক্রেটারী লায়ন বাসুদেব সিনহা, জয়েন্ট সেক্রেটারী লায়ন লিটন কান্তি দত্ত, ক্লাব ট্রেজারার লায়ন অনুপম মজুমদার, জয়েন্ট ট্রেজারার লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, ইন্টারন্যাশনাল মার্কেটিং চেয়ারপার্সন লায়ন মোঃ খোরশেদ আলী,টেমার লায়ন চিন্ময় তালুকদার, টেইল টুইস্টার লায়ন মানস্ বড়ুয়া, ক্লাব ডাইরেক্টর লায়ন মহাদেব ঘোষ, লায়ন বেলায়ত হোসেন, লিও ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব এবং এরিস্টোক্রেসির প্রেসিডেন্ট লিও ইমরুল কায়েস অপু, লিও ক্লাব অব চিটাগং এর আইপিপি লিও শাহাদাত হোসেন সাইফ ।
লায়ন ডা: শ্রী প্রকাশ বিশ্বাস এমজেএফ বলেন, ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে প্রাচীন ক্লাব হিসেবে লায়ন্স অব চিটাগং বিগত ৬৭ বছর যাবত এক অনন্য দৃষ্টান্ত রেখে চলেছে এই জেলায়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরে লায়ন্স হিসেবে আমরা নিজেরা গর্বিত।পাশাপাশি সকল লায়ন্সকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।
লায়ন কামরুন মালেক এমজেএফ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে লায়ন্স ক্লাব অফ চিটাগং এর সার্ভিসসমূহের গুরুত্ব তুলে ধরেন। তিনি নতুন লায়ন্স সদস্যদের ক্লাবে সাগত জানান এবং লায়নিজম সম্পর্কে জানার জন্য জ্ঞান চর্চার আহ্বান জানান।
লায়ন্স ক্লাব চিটাগং এর সভাপতি লায়ন রেবেকা নাসরীন বলেন, আমাদের পূর্ব পুরুষদের হাত ধরে আমরা সমসময় আমাদের ক্লাবকে মানুষের সেবায় সর্বদা নিয়োজিত রাখব। ইনশাল্লাহ ভবিষ্যতে বছরব্যাপী বিভিন্ন সার্ভিস এক্টিভিটিস পালনের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বোর্ড সভায় আসা লায়ন্স নেতৃবৃন্দ সহ সকল লায়ন ও লিওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও