রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

রোটারি সাগরিকার রোটাবর্ষ শেষ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সাগরিকা রোটারি ক্লাব সেবাকর্মে চলমান রোটাবর্ষে দেশসেরার স্বীকৃতি অর্জন করেছে৷ যাঁদের সার্বিক সহযোগিতায় সারা বছরব্যাপী গর্বের এই সমাজকর্ম  পরিচালনা করা সম্ভব হয়েছে তাঁদের সম্মানে অনুষ্ঠিত হলো এই বছরের সর্বশেষ সভা।

- Advertisement -

শুক্রবার (২৭জুন) নগরীর এক অভিজাত রেস্তোরাঁয় সভার আয়োজন করা হয়।

- Advertisement -shukee

ক্লাব সভাপতি আরিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের নবনির্বাচিত ডিন ও রোটারি সাগরিকার চার্টার্ড প্রেসিডেন্ট প্রফেসর ড.মো. তৈয়ব চৌধুরী।

রোটারি সাগরিকার সমৃদ্ধ ঐতিহ্যে অনন্য এই সংযোজনে বর্তমান সভাপতি আরিফ আহমেদ ও ক্লাব সেক্রেটারি উৎপল বড়ুয়াসহ তাঁদের পরিবারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতার মাধ্যমে বিশেষ সম্মান জানানো হয়।

তাছাড়া ক্লাবের কয়েকজন মেম্বার যেমন ড.তৈয়ব চৌধুরী চবি’র বাণিজ্য অনুষদের ডিন, এনামুল আজিজ চৌধুরী লিটন বিজিএমই এর ডাইরেক্টর, রাশেদুল আমীন সাউথ ইস্ট ব্যাংকের ডিএমডি, ওমর ফারুক চবক-এর ডাইরেক্টর, মোশাররফ হোসেন সন্দ্বীপের ঐতিহ্যবাহী একটি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় আনন্দ  অনুভূতি জানিয়ে বক্তব্য রাখেন ক্লাবের অতীত সভাপতি মো.রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ মনিরুজ্জামান, খন রঞ্জন রায়, অধ্যাপক মাইনউদ্দিন, ডা. বিপ্লব ভট্টাচার্য, মো.ইসমাইল, আজিজ বাবুল,কামরুল হাসান মিলন, আজিজুল কাদের, রোখসানা ফারুক, নাসরিন নাহার রুনা,মোহাম্মদ ইমতিয়াজ, সুবীর নাথ প্রমুখ

 

সর্বশেষ

এই বিভাগের আরও