সীতাকুণ্ডের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মহসিন- ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন –এমএফজেএফ এর ‘রোড টু লাইট-এইচএসসি ২০২৫ কর্মসূচির আওতায় এলবিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রতিবছরের মতো এবারও পরীক্ষার্থীদের বিনামূল্যে বাসসেবা আজ (২৬জুন) সকাল ১০টায় উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন এমএফজেএফ এর উপদেষ্টা মোহাম্মদ মহিন উদ্দিন, মো. জাহেদ হোসেন ভূঁইয়া, সভাপতি কাউছার আহম্মেদ সরোয়ারী, সহ-সভাপতি মো. ইব্রাহীম রায়হান, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আদনান হাশেম মিরাজ, দপ্তর সম্পাদক তামিম আহম্মদ চৌধুরী, প্রচার সম্পাদক মোর্শিদা আকন রিয়া, সাংস্কৃতিক সম্পাদক আফরোজা সুলতানা, সহ-ক্রীড়া সম্পাদক ফাহিমাসহ অন্যরা।
সীতাকুণ্ডের পরীক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নে এবং সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে অষ্টমবারের মতো এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবারের রুটসমূহ সীতাকুণ্ড-মীরসরাই, ভাটিয়ারি-সীতাকুণ্ড, সীতাকুণ্ড-সিটিগেট। মোট ৫টি বাস চলাচল করবে রুটগুলোতে।
২০২২ সাল থেকে এমএফজেএফ এর এই বাসসেবা কার্যক্রম শিক্ষার্থীর মধ্যে দারুণ সাড়া জাগিয়েছে এবং সমাজের সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে। পরীক্ষার দিন পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে সময়মতো পৌঁছার দুশ্চিন্তা দূর করা-ই ‘রোড টু লাইট কর্মসূচির মূল লক্ষ্য

