রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

রোটারি ক্লাব চিটাগং ওয়াটারফলের ফ্রিল্যান্সিং বুটক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

গতকাল (১৪মে) রোটারি ক্লাব অব চিটাগং ওয়াটারফলের উদ্যোগে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জনের লক্ষ্যে এক ফ্রিল্যান্সিং বুটক্যাম্প অনুষ্ঠিত হয়।

- Advertisement -

ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়ের ৬০জন শিক্ষার্থীকে অর্থআয়ের কৌশল শেখানো হয়। ক্লাবের এক্সিকিউটিভ সেক্রেটারি ফ্রিল্যান্সার বিশেষজ্ঞ রোটারিয়ান নুর এ আলম মিঠু এ প্রশিক্ষণে নেতৃত্ব দেন। এতে প্রধান অতিথি ছিলেন ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের রেক্টর লে. কর্নেল (অব.) মইনুল ইসলাম। তিনি রোটারি ক্লাব অব চিটাগং ওয়াটারফলের এ সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করে বলেন,তরুণ-তরুণীদের এভাবে ডিজিটাল প্লাটফরমে আর্থিকভাবে স্বাবলম্বী করার প্রশিক্ষণ কর্মসূচিতে  শরিক হতে পেরে নিজেকে গর্ববোধ করছি। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নেয়া খুবই প্রয়োজন।

- Advertisement -shukee

শুরুতেই স্বাগত বক্তব্য দেন ইভেন্ট চেয়ারম্যান রোটারিয়ান আবেদ আহমেদ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাব অ্যাডভাইজার পিপি রোটারিয়ান নুরুল আলম চৌধুরী কিরণ, সিপি রোটারিয়ান প্রফেসর ফাতেমা জেবুন্নেছা, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান প্রিন্সিপাল শাহীন আলরাজি,প্রেসিডেন্ট-ইলেক্ট পিপি রোটারিয়ান জান্নাতুল ফেরদৌস, পিপি রোটারিয়ান এস এ এম জাকারিয়া, পিপি রোটারিয়ান রেজাউর রহমান,পিপি রোটারিয়ান মোহাম্মদ শাহ আলম, পিপি রোটারিয়ান এস এম আজিজ, রোটারিয়ান নাসিমা আখতার ডেইজি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ।

পরে পিপি রোটারিয়ান নুরুল আলম চৌধুরী কিরণের সঞ্চালনায় প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়|

সর্বশেষ

এই বিভাগের আরও