রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

নগরীর কাঠগড়ে রাস্তা ও ফুটপাত দখল করায় ৫ ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে আজ ২৭ এপ্রিল নগরীর পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় অভিযান পরিচালিত হয়।

- Advertisement -

অভিযান কালে ভিআইপি রোডের জিইএম গেটের সামনের রাস্তা ও ফুটপাত অবৈধ ভাবে দখল করে স মিলের কাঠের গুঁড়ি, তেলের ড্রামসহ বিভিন্ন মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করা ও দোকানের সামনে ময়লা আবর্জনা স্তুপ করে রাখার অপরাধে ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এই সময় জনসাধারণের মাঝে জলাবদ্ধতা রোধ, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা, ফুটপাত, সড়ক ও নালা-খাল অবৈধ দখল মুক্ত রাখতে সচেতনতা মূলক লিফলেট বিলি করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও