গতকাল (২৫ এপ্রিল) সন্ধ্যায় রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের এক জরুরি সভা ক্লাব সেক্রেটারি রোটারিয়ান অনুপ ভট্টাচার্য পিএইচএফ এর বাসভবনে অনুষ্ঠিত হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সাংবাদিক আলীউর রহমান রুশাইয়ের সভাপতিত্বে ও সঞ্চালনায় এবং পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া সভায় ক্লাবের নতুন সদস্য হিসেবে সংযুক্ত হন সাবেক অতিরিক্ত সচিব নুরুল আলম নিজামী ও বাংলাদেশ রাবার গার্ডেন ওনারস্ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ কামাল উদ্দিন। নতুন এ দুজন সদস্যকে রোটারি পিন পরিয়ে দেন পিপি রোটারিয়ান সাংবাদিক দেবদুলাল ভৌমিক ও পিপি রোটারিয়ান মোহাম্মদ আমজাদ হোসেন পিএইচএফ।
নতুন উদ্যমে সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ক্লাবকে আরো গতিশীল করে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন অতিথি বক্তা সিপি রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, পিপি রোটারিয়ান আমজাদ হোসেন পিএচএফ, পিপি রোটারিয়ান প্রণব কুমার দেব পিএইএফ, পিপি রোটারিয়ান দেবদুলাল ভৌমিক পিএইচএফ, পিপি রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ, পিপি রোটারিয়ান মো. গোলাম মাওলা মামুন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান রেজাউল করিম, ক্লাব সেক্রেটারি অনুপ ভট্টাচার্য পিএইচএফ, ইনকামিং সেক্রেটারি রোটারিয়ান শওকত হোসেন ও রোটারিয়ান রোজী সাহা এবং নতুন সদস্য রোটারিয়ান নুরুল আলম নিজামী ও রোটারিয়ান মোহাম্মদ কামাল উদ্দিন। এ সময় ২০২০-২১ রোটারি বর্ষে রোটারির ইমেজ বিল্ডিং সেমিনার উপলক্ষে প্রকাশিত ও চাটগাঁর বাণীর প্রধানসম্পাদক মোহাম্মদ ইউসুফের সম্পাদিত রোটারি-সম্পর্কিত ম্যাগাজিন “বিশ্বসেবালয়” সকলকে হস্তান্তর করা হয়। রোটারিয়ান আমজাদ হোসেনের ধন্যবাদসূচক বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।


