রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

রোটারি সাগরিকা সেবাকর্মে তেইশ বছর 

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সাগরিকা রোটারি ক্লাব গত তেইশ বছর ধরে ধারাবাহিক সফল সেবাকর্ম পরিচালনা করে দেশ সেরা ক্লাবের মর্যাদা অর্জন করেছে।
স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ,কর্মসংস্থান সৃষ্টি,জাতীয় দুর্যোগকালীন সময়ে প্রয়োজনীয় সেবা সহায়তা  ছাড়াও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নানাবিধ সহযোগিতামূলক কর্মসূচি বাস্তবায়ন করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
গতকাল নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় ক্লাবের তেইশতম চার্টার অ্যানিভার্সারি,ঈদ রিইউনিয়ন ও বিগত প্রেসিডেন্টদের এক সংবর্ধনা সভা আয়োজন করা হয়।
বর্তমান ক্লাব প্রেসিডেন্ট আরিফ আহমেদ’র সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।
চট্টগ্রামের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন আফতাব উদ্দিন সিদ্দিকী,অধ্যাপক ফাতেমা জেবুন্নেসা,সোনার বাংলা ফাউন্ডেশনের সিইও নুরুল আলম চৌধুরী কিরন,অ্যাডভোকেট শওগত আওয়াল চৌধুরী, এমদাদুল আজিজ চৌধুরী, রোটারি সাগরিকা’র চার্টার প্রেসিডেন্ট  প্রফেসর ড.মো.তৈয়ব চৌধুরী, রেজাউল করিম চৌধুরী,শাহেদ আহমেদ, মাশফিক আহমদ চৌধুরী, লেখক গবেষক খন রঞ্জন রায়, আজিজুল হক,সৈয়দ মোহাম্মদ তারিক, নুর মোহাম্মদ চৌধুরী,রোকসানা ফারুক  ক্লাব সেক্রেটারি উৎপল বড়ুয়া প্রমুখ।
সভায় ক্লাবের সদস্য,তাঁদের পরিবারের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণের সম্মানে তেইশ বছর পূর্তির বিশেষ কেক কেটে, আকর্ষণীয় র ্যাফেল ড্র আয়োজন ও ফেলোশিপ ডিনারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও