বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

আসলাম চৌধুরী ক্যাপ্টেন শামসুল হুদা উচ্চবিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা  অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ মুরাদপুর ক্যাপ্টেন শামসুল হুদা উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।

- Advertisement -

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ৪ সদস্য এ কমিটির অনুমোদন দিয়েছে ।

- Advertisement -shukee

মঙ্গলবার (৮এপ্রিল) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী সই করা বিদ্যালয়ের প্রধানশিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন করা হয়েছে বলে প্রদত্ত চিঠিতে বলা হয় ।

তাছাড়া পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধানশিক্ষক সদস্য সচিব, সাহেদা বেগম শিক্ষক প্রতিনিধি এবং মো. নুরুল করিমকে অভিভাবক সদস্য করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও