বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

বিক্ষু্ব্ধ জনতার মহাসড়ক অবরোধ

রাস্তা দখল করে সেনাবাহিনী মার্কেট নির্মাণের চেষ্টা ভাটিয়ারীতে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের  সীতাকুণ্ডে এলজিইডির রাস্তা দখল করে মার্কেট নির্মাণকে কেন্দ্র করে স্হানীয়দের সাথে বাকবিতন্ডা বাধে বিএমএ কর্মরত সেনাবাহিনীর সাথে। এই ঘটনায় ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় জনসাধারণ  ।

- Advertisement -

মঙ্গলবার (৫অক্টোবর)  দুপুর  বারটার সময়  উপজেলার ভাটিয়ারীতে এই ঘটনা ঘটে ।

- Advertisement -shukee

স্থানীয়রা সাংবাদিকদের অভিযোগ করে বলেন ,  মঙ্গলবার  সকাল সাড়ে এগারোটায়  ভাটিয়ারীর ত্রিশ হাজারের অধিক মানুষের চলাচলের  পথ  মাহতাববিবি  সড়ক দখল করে  মার্কেট নির্মাণের  জন্য বাঁশ গেড়ে দেয় সেনাবাহিনীর সদস্যরা । এতে স্থানীয় জনগণ বাধা দিতে এলে  একপর্যায়ে  সেনাসদস্যরা তাদেরকে মারতে  তেড়ে আসে । তারা একজনকে মারতে  থাকলে  সে দৌঁড়ে  একটি  দোকানের ভেতর আশ্রয় নেয়,   সেখানে  সেনাসদস্য  তার  উপর বন্দুক তাক করে রাখার  খবর পেয়ে এলাকার শতশত নারী-পুরুষ  ক্ষেপে গিয়ে  দুপুর বারোটায় দিকে  ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।   বিক্ষুব্ধ জনতা ব্যস্ততম মহাসড়ক অবরোধ করলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানযটের সৃষ্টি হয় । এই সময়  দুর্ভোগে পড়ে দূরপাল্লার হাজার হাজার যাত্রীসাধারণ ।

আড়াই ঘণ্টা পর  দুপুর আড়াইটার দিকে সীতাকুণ্ড  উপজেলা  সহকারী কমিশনার (ভূমি)  আব্দুল্লা আল মামুন ঘটনা স্থলে পৌঁছে এলাকার জনসাধারণকে বিষয়টি সুরাহার  আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে জনগণকে সরিয়ে দেন ।

এ বিষয়ে সহকারী কমিশনার বলেন, রাস্তা  নিয়ে এই ঘটনার  বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সহ আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করায়  স্হানীয়রা মহাসড়ক থেকে সরে যায় । এদিকে  আড়াই ঘন্টা পর  অবরোধ তুলে নিলেও  চালকরা উল্টো পথে যত্রতত্র যানবাহন ঢুকে দেয়ায় যানযট স্বাভাবিক হতে আরো এক ঘণ্টার বেশি সময় লেগে যায় ।

সর্বশেষ

এই বিভাগের আরও