রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

শ্বশুর বাড়ি বোয়ালখালী এসে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বোয়ালখালী শ্বশুর বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. মনছুর আলম (৩৯) নামে এক যুবক নিহত হয়েছে।

- Advertisement -

আজ (৪ নভেম্বর) সোমবার বিকেল চারটার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মনছুর পটিয়া উপজেলার বাটিখাইন এলাকার মৃত ইমাম শরীফের ছেলে। মনছুরের একটি বাচ্চা রয়েছে বলে জানা যায়।

- Advertisement -shukee

ইমাম শরীফের কয়েকদিন আগে বেড়াতে এসেছিলেন । ঘরের বাতি লাগাতে গিয়ে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাফিদুল ইসলাম বলেন, মনছুর নামের একজনকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা নিরীক্ষা করে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও